ঘূর্ণিঝড়ে রিমলের আগেই বাংলাদেশে বিপত্তি, মোংলা নদীতে উল্টে গেল যাত্রীবাহী ফেরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় রিমলের আগেই বাংলাদেশে  ভয়াবহ দুর্ঘটনা। বাগেরহাটের মোংলায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারের উল্টে গেল যাত্রীবাহী ফেরি । দুর্ঘটনার সময় ফেরিতে  প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। তবে তাঁদের সবাই সাঁতরে নিরাপদে উঠে এসেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে খবর, মোংলা পৌরঘাট থেকে আজ সকাল ৯টার দিকে  ফেরি ছেড়ে যায়। উত্তরপ্রান্তে মোংলা বাসস্ট্যান্ড ঘাটের কাছে গিয়ে এটি ডুবে যায়। যাত্রীরা বেশিরভাগই মোংলা ইপিজেডের একটি কারখানার শ্রমিক ছিলেন। এই নিয়ে মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ফেরিটি তীরের কাছাকাছি এসে ডুবে যায়। ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী ছিল তাই এই দুর্ঘটনাটি ঘটে ।

অন্যদিকে রিমলের কারণে বেশ কয়েকটি বন্দরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদী তীরবর্তী এলাকার কিছু মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপদ আশ্রয় যেতে মাইকিং করা হচ্ছে।  জেলা প্রশাসন জানিয়েছে , বাগেরহাটের ৩৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছেন। এসব আশ্রয়কেন্দ্রে দুই লাখের বেশি বাসিন্দা আশ্রয় নিতে পারবেন। রয়েছে জল এবং খাবারের ব্যবস্থাও।

উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি রবিবার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় আছড়ে পড়তে  চলেছে  ঘূর্ণিঝড় রিমল।  এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে রবিবার  রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে রিমল। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন ।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার