ছোট এলাচের গুণাগুণ! কোলেস্টেরল থেকে উচ্চ রক্তচাপ রোধ সবেতেই পটু

Share:

নিজস্ব প্রতিনিধি :  এলাচ রান্নার ক্ষেত্রে ব্যবহার হয় বেশি। অনেকেই হয়তো জানেন না  ছোট এলাচ বা সবুজ এলাচের উপকারিতা সম্পর্কে। অনেকে আবার এলাচ চা খেতে ভালবাসেন! অনেকে অনেকেই কেবল মাউথ ফ্রেশনার হিসেবে ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি কী জানেন বিভিন্ন জটিল রোগেও ছোট এলাচের উপকারিতা ? তবে জেনে নিন এর উপকারিতা সম্পর্কে।

সঠিক পুষ্টি : এই এলাচেই লুকিয়ে আছে পুষ্টিগুণ। ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের মতো পুষ্টিগুণে ভরপুর। তাই ছোট এলাচ স্বাস্থ্যের জন্য খুবই ভাল। মাঝেমধ্যে তাই এলাচ  খেতে পারেন।

মুখের সংক্রমণ দূর করতে :  এটি শুধু যে মুখের দুর্গন্ধই দূর করে এমন না, এটি মুখের সংক্রমণ ও মাড়ির ফোলাভাবও দূর করে। ওরাল হেলথের কথা মাথায় রেখে প্রতিদিন একটা করে ছোট এলাচ চিবিয়ে খেতে পারেন। এটা খেলে মুখে কোন সংক্রমণ হতে দেয় না।

লিভার সুস্থ রাখতে  : এতে রয়েছে ডিটক্সিফাইং এজেন্ট যা শরীর থেকে টক্সিন দূর করে, যার ফলে লিভার সংক্রান্ত রোগের ঝুঁকি কমে। লিভার সুস্থ রাখতে তাই এলাচ চিবিয়ে খেতে পারেন।

ক্যানসার দূরে রাখতে :  শুনলে অবাক হবেন এই ছোট এলাচের গুণেই ক্যানসার ধারে কাছে ঘেষঁতে দেয় না। এটি ক্যানসার রোধ করতে সহায়ক।

হৃদরোগের ঝুঁকি কমায় : এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

এছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। স্থূলতা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে সবুজ এলাচ।

সচেনতা :  এগুলো শুধুমাত্র ছোট এলাচের গুণাগুণ। যাদের স্বাস্থ্য ঝুঁকি আছে তাঁরা চিকিৎসকের পরামর্শ নিন।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা