বিহারে ভেঙে পড়ল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটের প্রচারে এসে অল্পের জন্য রক্ষা পেলেন রাহুল গান্ধি। সোমবার রাজধানী পটনার অনতিদূরে মহাজোটের প্রার্থীদের সমর্থনে সভা ছিল প্রাক্তন কংগ্রেস সভাপতির। সভায় হাজির ছিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কন্যা মিশা ভারতীও। আচমকাই মঞ্চের একাংশ ভেঙে পড়ে। বিপদের আঁচ পেয়ে তড়িঘড়ি রাহুলের হাত পাকড়ে তাঁকে মঞ্চ থেকে নিয়ে নিচে নেমে যান লালু কন্যা। নিরাপত্তা রক্ষীরা রাহুলকে ঘিরে ধরেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা প্রাক্তন কংগ্রেস সভাপতি। ইতিমধ্যেই রাহুলের সভা মঞ্চ ধসে পরার ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের অন্তিম দফায় পাটলিপুত্র আসনে ভোট নেওয়া হবে। পাটলিপুত্র আসনে আরজেডি-কংগ্রেস মহাজোটের প্রার্থী হয়েছেন লালুপ্রসাদের কন্যা মিশা ভারতী। তাঁর সমর্থনে পটনার অদূরে পালিগঞ্জে সভা ছিল রাহুলের। ওই সভায় উপস্থিত ছিলেন লালুর ছোট ছেলে তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সভাস্থলে ভিড় উপচে পড়েছিল।

সামাজিক যোগাযোগমামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে উঠে মিশার বাঁ হাত দিয়ে মিশার ডান হাত তুলে ধরে সভায় হাজির শ্রোতা-দর্শকদের উদ্দেশে হাত নাড়ছেন রাহুল। তাঁর সঙ্গে মঞ্চে হাজির অন্যান্য নেতারাও হাত নাড়ছেন। মঞ্চের ডান দিকে থেকে রাহুল-মিশা বাঁ দিকে যেতে শুরু করতেই আচমকা ধস নামে মঞ্চটিতে। খানিকটা ঝাঁকুনি খান প্রাক্তন কংগ্রেস সভাপতি। হকচকিয়েও যান তিনি। রাহুলের হাত জোর করে পাকড়ে থাকেন মিশা। ততক্ষণে নিরাপত্তা কর্মীরা রাহুলকে ঘিরে নিয়েছেন। বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কীভাবে মঞ্চ ধসে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়