এবারের লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ল জম্মু-কাশ্মীরে

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে ভোটদানের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ৩৫ বছরে লোকসভা নির্বাচনে এত বেশি মানুষকে ভোট দিতে দেখা যায়নি। সোমবার নির্বাচন কমিশনের তরফে এই কথাই জানানো হয়েছে। একই সঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন করানো হবে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনে ভোট দানের হার এবারে দাঁড়িয়েছে ৫৮.৪৬ শতাংশ। শ্রীনগর, বারামুলা ও অনন্তনাগ-রাজৌরিতে ভোটদানের হার যথাক্রমে ৩৮.৪৯ শতাংশ, ৫৯.১ শতাংশ ও ৫৪.৮৪ শতাংশ। এই তিন কেন্দ্রে এত বেশি ভোটের হার গত তিন দশকে দেখা যায়নি। পাশাপাশি উধমপুর ও জম্মুতে ভোট দানের হার যথাক্রমে ৬৮.২৭ শতাংশ ও ৭২.২২ শতাংশ। উল্লেখযোগ্য বিষয়, ভূস্বর্গে ২০১৯ সালের তুলনায় ভোটদানের হার ৩০ শতাংশ বেশি পড়েছে।

শুধু ভোটদানের ক্ষেত্রেই নয়, নির্বাচনে অংশগ্রহণের প্রবণতাও বেড়েছে জম্মু ও কাশ্মীরে। ২০১৯ এর তুলনায় জম্মু কাশ্মীরের পাঁচ কেন্দ্রে প্রার্থীর সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এত বেশি সংখ্যক মানুষের নির্বাচনে অংশ নেওয়া গণতন্ত্রের পক্ষে খুবই ভালো। এই কারণে খুব শীঘ্রই আমরা বিধানসভা নির্বাচন করানোর প্রস্তুতি নিচ্ছি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়