সাতসকালে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যহত ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সুতরাং অফিস-কাছারি যাওয়ার তাড়া থাকে সকল সরকারি-বেসরকারি কর্মীজীবিদের। সেখানে হাওড়া-বর্ধমানের মতো মেন শাখার ট্রেন চলাচল ব্যহত হওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছিলেন রেগুলার যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিমল ঘূর্ণিঝড়ের দাপট মিটতে না মিটতেই অশান্তির ঝড়। রিমলের পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই ফের ব্যস্ততম জনজোয়ার শুরু হয়েছে। আর প্রতিদিন মানুষের এই ব্যস্ততা মুড়ে নেয় শিয়ালদহ স্টেশনকে। যেটি পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম স্টেশন হিসেবেই পরিচিত। শুধু শিয়ালদহ নয়, হাওড়াও রাজ্যের অন্যতম ব্যস্ততম শহর। বেশিরভাগ দূরপাল্লার ট্রেন এই স্টেশন থেকেই যাত্রা শুরু করে। আর সেখানেই বিভ্রাট। মঙ্গলবার সকাল সকাল ৭টা ৫ মিনিট নাগাদ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে লিলুয়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়ে গিয়েছে। ফলে ব্যহত হয়েছে হাওড়া-বর্ধমান মেন শাখার ট্রেন চলাচল। ফলে স্বাভাবিকভাবেই লোকাল যাত্রীরা সমস্যায় পড়েছেন। কারণ মঙ্গলবার মানেই সপ্তাহের শুরু। সুতরাং অফিস-কাছারি যাওয়ার তাড়া থাকে সকল সরকারি-বেসরকারি কর্মীজীবিদের। সেখানে হাওড়া-বর্ধমানের মতো মেন শাখার ট্রেন চলাচল ব্যহত হওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছিলেন রেগুলার যাত্রীরা।

যদিও সূত্রের খবর, আপাতত আপ লাইন ধরে ধীর গতিতে ট্রেন এগোবে। কিন্তু অনেকটা সময়ই হাওড়া-বর্ধমান মেন শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। আধ ঘণ্টা পর ডাউন লাইনে এক এক করে ট্রেন ছাড়তে শুরু করে। তবে ধীর গতিতে চলছে ট্রেন। পাশাপাশি সামনে পর পর ট্রেন দাঁড়িয়ে থাকায় সমস্যা বাড়ছে। এই প্রসঙ্গে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে শেওড়াফুলি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিল একটি ফাঁকা লোকাল ট্রেন।লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির ডাউন মেন লাইন থেকে রিভার্স লাইনে ওঠার কথা ছিল। কিন্তু সকাল ৭টা ৫ মিনিট নাগাদ ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ডাউন লাইনের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এবং পরপর দাঁড়িয়ে পড়ে ব্যান্ডেল, বর্ধমান লোকাল ট্রেনগুলি।

ইতিমধ্যেই একটি ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানিয়েছেন, “দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। তবে কী কারণে লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়েছে,তা এখনও জানা যায়নি। যাত্রী এবং রেলকর্মীদের সুরক্ষার জন্যে আমরা তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।” শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, ৮টা ১৮ মিনিট থেকে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। হাওড়া থেকে রওনা দেওয়া ট্রেনগুলি বেলুড় স্টেশন পর্যন্ত গিয়ে হাওড়া-বর্ধমান আপ কর্ড লাইন ধরছে। তবে ডাউন লাইনে ট্রেন শ্রীরামপুর চললেও, উত্তরপাড়াতে আটকে রয়েছে একাধিক হাওড়ামুখী একাধিক।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য