আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাগাতার বৃষ্টিতে পাথর খাদানে নামল ধস, মিজোরামে নিহত ১০

নিজস্ব প্রতিনিধিঃ মিজোরামে লাগাতার চলছে বৃষ্টি। এরফলে মঙ্গলবার সকালে  মিজোরামের আইজল জেলায় একটি পাথর খাদানে আচমকাই ধস নামে। এই ঘটনার জেরে এখন পর্যন্ত  প্রাণ হারিয়েছেন  দশজন এবং  বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। শুরু হয়েছে উদ্ধারকাজ।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেল্টাম ও হ্লিমেনের মাঝামাঝি এলাকায় সকাল ৬টা নাগাদ এ ঘটনা ঘটে। পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েকজন আটকে রয়েছে। তবে লাগাতার বৃষ্টির জেরে উদ্ধারকাজ করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই আশঙ্কা করা হচ্ছে উদ্ধার শেষ হলে বাড়তে পারে মৃতের সংখ্যা। এখন  পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। বর্তমানে জোর কদমে চলছে উদ্ধারকাজ।

পুলিশি এক কর্মকর্তা জানিয়েছেন, লাগাতার বৃষ্টির কারণে মিজোরামে  বেশ কয়েকটি জায়গায় ধস নেমেছে। হান্থারে ৬ নম্বর জাতীয় সড়কে ভূমিধসের জেরে  বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইজল। পাশাপাশি বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়কে  ভূমিধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে । বৃষ্টির কারণে সমস্ত স্কুল বন্ধ রয়েছে।  সরকারী কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। এখান থেকেই স্পষ্ট যে লাগাতার বৃষ্টির জেরে বিপাকের মধ্যে পড়েছে বাসিন্দারা।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ