প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন-নরওয়ে-আয়ারল্যান্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের আপত্তিকে পাত্তা না দিয়ে পূর্ব ঘোষণামতো মঙ্গলবার প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল স্পেন-আয়ারল্যান্ড ও নরওয়ে। আর ওই তিন দেশের স্বীকৃতি পাওয়ায় গাজা ভূখণ্ডে উ‍ৎসবে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। এদিন প্যালেস্টাইনকে স্বাধিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে গিয়ে স্পেন-নরওয়ে ও আয়ারল্যান্ডের তরফে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চালুর বিষয়টিকে জোরদার করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে গত কয়েক দশক ধরে চলা সঙ্ঘাত চলছে। গত ৭ অক্টোবর প্যালেস্তানিয় মুক্তিকামী সংগঠন হামাসের হামলার পরে গাজা ও রাফা-সহ প্যালেস্টাইনের ভূখণ্ডে লাগাতার হামলা চালিয়ে চলেছে ইজরায়েলি জল্লাদরা। ওই হামলায় ৩৬ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে সঙ্ঘাত নিরসনে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার কথা জানিয়েছিল। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রেই ওই পদক্ষেপের কথাও বলা হয়েছিল।

গত ২২ মে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করতে গিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছিলেন, ‘আজকের দিনটি প্যালেস্টাইন ও আয়ারল্যান্ডের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে দাঁড়িয়ে বলেছেন, ‘শান্তি, ন্যায়বিচার ও সমন্বয়ের জন্য প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।’ ইতিমধ্যেই প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে শক্তিশালী ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য দেশ। তালিকায় রয়েছে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া। এদিন স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড স্বীকৃতি দেওয়ায় অনেকটাই চাপে পড়ে গেল ইজরায়েল। সূত্রের খবর, ইউরোপের আরও একাধিক দেশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পথে হাঁটতে চলেছে। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি দেশের মধ্যে ১৪৪টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে।  

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে