সিন্ধু সভ্যতার সাক্ষী মহেঞ্জোদারোতে তাপমাত্রা ছাড়াল ৫২ ডিগ্রি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আর মাত্র ২ ডিগ্রি পেরোলেই অতীতের সব রেকর্ড ভেঙে দেবে পাকিস্তান। আজ মঙ্গলবার (২৮ মে) দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর প্রত্নতাত্ত্বিক স্থান মহেঞ্জোদারোতে তাপমাত্রা ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। চলতি গ্রীষ্মে এটাই দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। সিন্ধু, বেলুচিস্তান-সহ একাধিকস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

চলতি মরসুমে পাকিস্তানজুড়ে তাপপ্রবাহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন কিংবা মৃত্যুর কোলে পাড়ি দিয়েছেন। যদিও তাপপ্রবাহে কতজনের মৃত্যু হয়েছে প্রশাসনের কাছে সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান নেই।  সবচেয়ে শোচনীয় পরিস্থিতি পর্যটকদের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত মহেঞ্জোদারোতে। বরাবরই ছোট্ট শহরটিতে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি থাকে। দুই হাজার ৫০০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত সিন্ধু সভ্যতার সাক্ষী বহনকারী শহরটিতে এদিন ৫২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে মহেঞ্জোদারোতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থা‍ৎ আর মাত্র ১.৩ ডিগ্রি ছাড়ালেই সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার নজির গড়বে মহেঞ্জোদারো।

চলতি গ্রীষ্মে গোটা এশিয়াজুড়েই তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই গরম সহ্যের সব সীমা অতিক্রম করে গিয়েছে। পাকিস্তানের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হল ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০১৭ সালে বেলুচিস্তানের তুরাবত শহরে ওই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এবার যেভাবে প্রতিনিয়ত গরম বেড়ে চলেছে তাতে তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভেঙে যাবে বলে অনুমান পরিবেশবিদদের।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে