বাঘের দর্শন মিলতেই বক্সায় বন্ধ জঙ্গল সাফারি, হতাশ পর্যটকরা

আগামী ৭-৮ দিন বন্ধ থাকবে জঙ্গল সাফারি। পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাইরে যাতে বাঘ চলে যেতে না পারে, সে ব্যবস্থাও করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মূর্তি নদীতে মুখ ডুবিয়ে দীর্ঘক্ষণ ধরে জল পান করল গণ্ডার, আর তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ডুয়ার্সের জঙ্গলে বেরাতে আসা পর্যটকরা। সম্প্রতি করোনাবিধি মেনে গরুমারা জাতীয় উদ্যানে শুরু হয়েছে জঙ্গল সাফারি। প্রায় কুড়ি মাস ধরে বন্দিদশা কাটাবার পর এবার ধীরে ধীরে পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্সের বিভিন্ন টুরিস্টস্পট গুলোতে। কিন্তু এরমধ্যেই ছন্দপতন। সম্প্রতি ডুয়ার্সের বক্সা ব্যঘ্র প্রকল্পে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ে লুকোনো ক্যামেরায়। এরপরই এল দুঃসংবাদ। বাঘ যাতে কোনওভাবে পর্যটকের উপর হামলা চালাতে না পারে কিংবা বাঘেরও যাতে কোনও ক্ষতি না হয় সে কথা মাথায় রেখে আপাতত বন্ধ বক্সার জঙ্গল সাফারি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আগামী ৭-৮ দিন বন্ধ থাকবে জঙ্গল সাফারি। পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাইরে যাতে বাঘ চলে যেতে না পারে, সে ব্যবস্থাও করা হচ্ছে।

যদিও এই গরুমারা জাতীয় উদ্যানেই দেখা পাওয়া যায় এক শৃঙ্গ গণ্ডারের। বন বিভাগের সূত্রে জানা যায় ৫০টির বেশি এক শৃঙ্গ গণ্ডার বা এশিয়ান রাইনো রয়েছে গরুমারায়। সম্প্রতি জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার বাসিন্দা বিকাশ রায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন গরুমারা জাতীয় উদ্যানে। তাঁর মোবাইল ক্যামেরায় ধরা পরে যায় গণ্ডারের বিরল দৃশ্য। একটি একশৃঙ্গ গণ্ডার মূর্তি নদীতে জল পান করে দীর্ঘক্ষণ। বিকাশবাবু সেই দৃশ্যের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়। যদিও এই দৃশ্য গরুমারা যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার থেকেও ক্যামেরাবন্দী করেন অন্যান্য পর্যটকের দল।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার