পুরীতে জগন্নাথের চন্দন যাত্রায় বিস্ফোরণে নিহত শিশু, শোকবার্তা  মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জগন্নাথদেবের চন্দন যাত্রায় পুরীতে বাজি ফেটে ভয়াবহ বিস্ফোরণ। আর তাতেই প্রাণ হারিয়েছেন  একজন এবং আহত ২৩ জন পুণ্যার্থী। এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তিনি লেখেন, ‘জগন্নাথদেবের চন্দন যাত্রা চলাকালীন পুরীতে ভয়াবহ বাজি ফোটানোর ঘটনার কথা জানতে পেরে অবাক হয়ে গেলাম। যার ফলে বেশ কয়েকজন আহত  হয়েছেন । তাদের দ্রুত আরোগ্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। ওড়িশা সরকারের প্রতি আমাদের  সহমর্মিতা বজায় থাকবে।‘

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে  জগন্নাথদেবের চন্দন যাত্রার জন্য ভক্তরা সকলে জমায়েত  হয়েছিলেন নরেন্দ্র পুষ্করিণী নামে একটি জলাশয়ে কাছে। আর সেখানেই চলছিল আতশবাজি ফাটান। তখনই আচমকাই সেখান থেকেই বাজির স্তুপের উপর এসে পড়ে আগুনের ফুলকি। তাতেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন। আবার অনেক প্রাণে বাঁচতে  ঝাঁপ দেন সরোবরে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু।

এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি আহতদের পাশে থাকার জন্য  স্থানীয় কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। চিকিৎসার খরচ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে  পট্টনায়ক জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। তিনি জানিয়েছেন, ‘পুরী চন্দন যাত্রা চলাকালীন নরেন্দ্র পুষ্করিণী দেবীঘাটে যে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। ভগবানের আশীর্বাদে যাঁরা চিকিৎসাধীন রয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন।‘

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির