‘৪ তারিখ দেশ হবে সবুজময়’, দাবি অভিষেকের

অভিষেক এদিন বুঝিয়ে দিয়েছেন আগামী ৪ জুন দেশের ভোটযুদ্ধে জয়ী হবে বিজেপি বিরোধী মহাজোট INDIA। হারবে বিজেপি, হারবেন মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে কার্যত অন্তিম পর্যায়ে চলে এসেছে অষ্টাদশ লোকসভার নির্বাচনের(Loksabha Election 2024) পালা। দীর্ঘ ৩ মাস ধরে এই ভোটযুদ্ধ চলছে। আগামী ১ জুন রয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আর ৪ জুন হবে ভোটের গণনা ও ফলাফলের ঘোষণা। এদিন সেই অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচার সীমা শেষ হয়ে গেল। আর সেই শেষ দিনেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে(Daimond Harbour Constituency) প্রচারে ব্যস্ত থাকলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন ফলতায় ছিল তাঁর রোড-শো। আর সেই রোড-শো থেকেই তিনি দাবি করলেন, ‘৪ জুন দেশ হবে সবুজময়।’ অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন ওই দিন দেশের বুকে অবসান ঘটনে মোদির শাসন কালের আর এই ভোটযুদ্ধে জিতবে দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী মহাজোট INDIA।

এদিন বেলার দিকে ফলতার বুকে ছিল অভিষেকের র‍্যালি। সেই র‍্যালির রাস্তার দু’পাশে এদিন উপচে পড়েছিল ভিড়। উন্মাদনার পারদও ছিল তুঙ্গে। সবুজ আবির উড়িয়ে সেই উন্মাদনা জানান দিচ্ছিলেন তৃণমূলের কর্মীরা। আর তা চোখে পড়তেই ‘আত্মবিশ্বাসী’ অভিষেক বলে ওঠেন, ‘এ কী! এখনই সবুজ আবির মেখে ফেলেছেন। এই দ্যাখো এরা এখনই সবুজ আবির মেখে ফেলেছে। আরে সবুজ আবির বাঁচিয়ে রাখুন। চার তারিখ গোটা দেশ সবুজময় হবে।’ এরপরই অভিষেকের কথায় হাততালির ঝড় ওঠে। অভিষেক আরও বলেন, ‘ডায়মন্ড হারবারে কোনও দলের সঙ্গে তৃণমূলের লড়াই নেই। তৃণমূলের লিড নিয়ে এখানে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের লড়াই হবে।’ ভিড়ের মধ্যেই অভিষেকের সঙ্গে হাত মেলাতে এগিয়ে আসেন তৃণমূলের পতাকা হাতে এক বৃদ্ধা। ভিড় ঠেলে এগিয়ে এসে তিনি পৌঁছান অভিষেকের কাছে। জানান, তাঁর বাড়ির বিদ্যুতের মিটার খারাপ হয়ে গিয়েছে। প্রবল হট্টগোলের মধ্যেই বৃদ্ধাকে কাছে ডেকে তা শুনলেন অভিষেক। আশ্বাসও দিলেন সমস্যার সমাধান করার।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার