কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ৪৫ ঘন্টার ধ্যানে বসলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিরোধীদের সমালোচনায় কর্ণপাত না করে পূর্ব ঘোষণামতো কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যান মণ্ডপে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৫ ঘন্টা ধ্যান করার কথা রয়েছে তাঁর। আগামী ১ জুন শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটের শেষ লগ্নে ধ্যান ভগ্ন করবেন তিনি। প্রধানমন্ত্রীর ধ্যানে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য ২,০০০ পুলিশ কর্মী মোতায়েনের পাশাপাশি নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা করা হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটের শেষ লগ্নেও কেদারনাথে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারেও ভোট প্রচারের শেষ লগ্নে ফের ধ্যানে বসার সিদ্ধান্ত নেন বিজেপির তারকা প্রচারক। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একাধিক নেতা-নেত্রী মোদির ধ্যানে বসা নিয়ে সরব হয়েছেন। যাতে ‘গদি মিডিয়া’ হিসাবে পরিচিত সংবাদমাধ্যম প্রধানমন্ত্রীর ধ্যানে বসার ছবি সম্প্রচার না করে সেই আর্জি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস ও সিপিআইএম। যদিও সেই আর্জিতে সাড়া দেয়নি কমিশন।

বৃহস্পতিবার লোকসভা ভোটের প্রচারের সময়সীমা শেষ হওয়ার আগেই তামিলনাডুর মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী মোদি। তিরুঅনন্তপুরম থেকে হেলিকপ্টারে পৌঁছে যান কন্যাকুমারীতে। প্রথমে তিনি ভগবতী আম্মান মন্দিরে পৌঁছন। সেখানে পুজো করার পরে চলে যান বিবেকানন্দ রক মেমোরিয়ালে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেওয়ার আগে কন্যাকুমারীর এক শিলার উপরে বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। ওই শিলার উপরে তিন দিন তিন রাত ধ্যান করে তিনি প্রকৃত জ্ঞান অর্জন করেছিলেন বলে কথিত রয়েছে। প্রধানমন্ত্রী ৪৫ ঘন্টা ধ্যানে বসে কী জ্ঞান অর্জন করলেন, তা জানতে অপেক্ষা করা ছাড়া আর কোনও গত্যন্তর নেই।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়