পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্প, ১১ জুলাই সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত হিসাবে ঘোষিত হওয়ার পরেই বিচারক জুয়ান মারচানকে নিশানা করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। সেই সঙ্গে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সময়ে তাঁদের সম্পর্ক গোপন রাখার জন্য নীল ছবির নায়িকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তবে মামলার সাক্ষীদের ভয় দেখানো এবং বিচার প্রক্রিয়ার সমালোচনা করায় ইতিমধ্যেই ১০ বার আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। শেষ বার জরিমানা করার সময়ে বিচারক জোয়ান মারচান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ‘ভবিষ্যতে ফের একই অপরাধ করলে জেলে পোরা হবে ট্রাম্পকে।’

নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে গত পাঁচ সপ্তাহ ধরে পর্ন তারকাকে ঘুষ দেওয়া-সহ ব্যবসায়িক তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ট্রাম্পের বিরুদ্ধে শুনানি চলে। বৃহস্পতিবার ১২ বিচারকের এক বেঞ্চ শুনানি শেষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত হিসাবে ঘোষণা করে। রায় ঘোষণা করার সময়ে আদালত কক্ষে হাজির ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। দোষী সাব্যস্ত হওয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যানহাটন আদালতের বিচারকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। তিনি দাবি করেন, ‘জো বাইডেন প্রশাসনের রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন।’ আইনজীবীরা মনে করছেন, ব্যবসায়িক তথ্য গোপন মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে জেলের পরিবর্তে আর্থিক সাজা দিতে পারেন বিচারকরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে