লেজার আলোর জেরে বিপদের মুখে কলকাতাগামী বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়সড় বিপদের মুখে পড়তে হল দিল্লি থেকে কলকাতায় আসা বিমানকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ইন্ডিগো বিমানটি যখন বিমানবন্দরে নামছিল, তখনই ককপিটে ঝলসে ওঠে লেজার লাইটের আলো। দিক নির্ণয় করতে রীতিমতো বেগ পেতে হয় পাইলটকে। শেষ পর্যন্ত বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কলকাতায় আসছিল ইন্ডিগো বিমান ‘সিক্স ই ২০৫৭’। বিমানবন্দর থেকে যখন বিমানটির দুরত্ব ২০ নটিক্যাল মাইল ছিল, তখন আচমকাই উত্তর পূর্ব দিক থেকে একটি লেজার আলো পড়ে বিমানটির ওপর। লেজার আলোতে হকচকিয়ে যান পাইলট। চোখ ধাঁধিয়ে যায়। দিক নির্ণয় করতে সমস্যার মুখে পড়তে হয় তাঁকে। বিপদ বুঝে ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। ট্রাফিক কন্ট্রোল থেকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে বিমান সংস্থা। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কোন জায়গা থেকে ওই লেজার আলো আসছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। এর আগেও লেজার আলোর জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছিল। এরপরও বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর রমরমা বন্ধ না হওয়ায় সমস্যার মুখে পড়তে হচ্ছে বিমান চালকদের।

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের