বেলা বাড়তেই ভোটকেন্দ্রে হাজির দেব, জিৎ, মিমি, কৌশানি, রুক্মিনী, রচনারা

শনিবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দিলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব। আজ বেলা-দুপুরে মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছেন। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট থেকেই তা চোখে পড়েছে। দক্ষিণী তারকা থেকে বলিউড তারকা, সবাই ভোট দিয়েছেন। লোকসভা নির্বাচনের শেষদফার ভোটপর্ব আজ। শনিবার সকাল সাতটা থেকে আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়াও উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতাতেও নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শনিবার সকাল থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। অন্তিমদফার ভোটেই গণতান্ত্রিক উৎসবে মেতে উঠেছেন বাংলার তারকারাও। সকলেই পরিবারের সঙ্গে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। শনিবার সকাল থেকেই সেলেবরা বুথমুখী। যে তালিকায় আছেন, রাজ-শুভশ্রী, নুসরত জাহান, ঋতাভরী চক্রবর্তী, অপর্ণা সেন, সস্ত্রীক অরিন্দম শীল, সৌরভ-দর্শনা, কৌশানি, রুক্মিনী, রচনা বন্দ্যোপাধ্যায়, মিমি, শ্রাবন্তী। আর ভোটফ্যাশনে সাদা পোশাকেই দেখা মিলল বেশিরভাগ টলি তারকাদের। বেশিরভাগ তারকারাই দক্ষিণ কলকাতার বুথে ভোট দিয়েছেন। শাশুড়িকে নিয়ে ভোট দিতে গেছিলেন রাজ-শুভশ্রী। বাবার সঙ্গে ভোট দিলেন শ্রাবন্তী। মায়ের সঙ্গে ভোট দিতে এলেন রুক্মিনী, কৌশানি। এদিকে শাশুড়ি মারা গেলেও ভোট দিতে আসতে ভোলেন নি রচনা। ভোট দিয়ে বেরিয়ে তিনি বললেন, বাংলার দিদি নং ১ এক্তাই থাকবে, তিনি। ২ নম্বর হবে না। এদিন তাঁকে নিল রঙের একটি সালোয়ার কামিজে দেখা যায়।

বাবা রঞ্জিত মল্লিককে নিয়ে দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে ভোট দিতে গেছেন কোয়েল মল্লিক। শনিবার সকাল সকালই ভোট দিয়েছেন অপর্ণা সেন। স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন জিৎ। ভোটের পর হাসিমুখ ক্যামেরার সামনে পোজ দেন দুজন। দুজনে ভোট দেওয়ার পর নীল ভোটের চিহ্ন দেখিয়ে ভোট দিয়েছেন। এদিকে ঘাটালে ভোট শেষ হয়েছে গত ২৫ মে। যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন সুপারস্টার দেব। ২০১৪ সাল থেকে তিনি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে লড়ছেন। এবার জিতলে তিনি সাংসদ হিসেবে হ্যাট্রিক করবেন। যাই হোক, ভোটের জন্যে গত ৩ মাস ধরে নিজেকে প্রচারে ব্যস্ত রেখেছিলেন নায়ক। নিজের এলাকার প্রচারের পাশাপাশি তৃণমূলের আরও প্রার্থীদের হয়েও প্রচার করেছেন তিনি। এবার নিজে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন অভিনেতা।

শনিবার দুপুরে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দিলেন অভিনেতা তথা তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী তথা দেব। আজ বেলা-দুপুরে মহিলা দ্বারা পরিচালিত বুথে ভোট দিয়েছেন তিনি। সাদামাটা শার্ট-প্যান্ট পরেই ভোটকেন্দ্রে এসেছিলেন তিনি। বুথ থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটের থেকেও চব্বিশে তৃণমূলের ভালো রেজাল্ট হবে বাংলায়। আর ৪ তারিখ গরমের দাপট কমবে। মানুষ কোথাও গিয়ে শান্তি পাবে। কারণ গরমকে উপেক্ষা করেই সকাল থেকে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন আমজনতা থেকে সেলেব সকলে। পাশাপাশি তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশের এত কোটি কোটি মানুষকে নিয়ে ভোটের আয়োজন। দেড় মাসব্যাপী এতবড় ইলেকশন করানোটা চারটিখানি কথা নয়। ভারতবর্ষে এত সুন্দরভাবে সাতটা দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হল যে এরজন্য নির্বাচন কমিশনের ভূমিকাকে সাধুবাদ জানাই।’

এদিকে কসবা সারদা একাডেমির বুথে মায়ের সঙ্গে এদিন ভোট দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর সেখানেই গিয়েই দেখতে পান এক বৃদ্ধকে। বার্ধক্যের ভারে নুইয়ে পড়া সেই ব্যক্তি। ঠিক করে হাঁটতেও পারছিলেন না। আর তা দেখেই এগিয়ে যান মিমি। তৎক্ষণাৎ ওই বুথে কর্মরত এক পুলিশকে স্যর সম্বোধন করে ওই বৃদ্ধ ব্যক্তিকে যেন ভোটের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা না করতে হয়, তার অনুরোধ করলেন অভিনেত্রী। একপ্রকার মিমির উদ্যোগেই ওই ব্যক্তি আগেভাগে ভোট দিতে পারলেন। একেবারে বৃদ্ধকে আগলে তিনি বুথ কেন্দ্রে নিয়ে যান। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আটকে ৫০ পরিবার, অনেকের মৃত্যুর আশঙ্কা

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি