শনির রাতেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টাইগারদের মুখোমুখি রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামছে ভারত। ভারতীয় সময় রাত আটটায় এই ম্যাচ হওয়ার কথা। প্রস্ততি ম্যাচে কি বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত, এখন সেটাই দেখার। জানা যাচ্ছে, এদিনের প্রস্তুতি ম্যাচে নাও খেলতে পারেন বিরাট কোহলি।

পাঁচ দিন আগে বিশ্বকাপ খেলতে আমেরিকায় পৌঁছোয় ভারতীয় দল। আমেরিকায় পৌঁছে অনুশীলন শুরু করে দেয় রোহিত শর্মারা। প্রথম দিকে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া। এরপর গত বৃহস্পতিবার ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে আমেরিকায় রহনা দেন বিরাট। শুক্রবার ভারতীয় দলের সঙ্গে যোগ দেন তিনি। সূত্রের খবর, শনিবার প্রস্তুতি ম্যাচে বিরাটকে নাও খেলানো হতে পারে। ১৬ ঘণ্টা বিমানযাত্রা করে আমেরিকায় পৌঁছনোয় বিরাটকে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে সবচেয়ে বেশি রান করেছেন কোহলি। ৭৪১ রান পেয়ে কমলা টুপি পান কোহলি। তবে এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে আইপিএল থেকে ছিটকে যান তিনি। ফর্ম ভালো থাকায় প্রস্তুতি ম্যাচে যদি বিরাট নাও খেলেন, তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিরাটের খেলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে