ভোটের লাইনে দাঁড়িয়ে আচমকা পড়ে গেলেন, চড়া রোদে ঘটনাস্থলেই মৃত্যু প্রৌঢ়ের

স্থানীয় সূত্রে খবর, শনিবার বালিয়ার চক বাহাউদ্দিন গ্রামের ২৫৭ নম্বর বুথে ভোট দিতে যান। কিন্ত ভোট দিয়ে আর সুস্থ অবস্থায় বাড়ি ফেরা হল না রাম বচন চৌহানের। বুথ যখন সবার সঙ্গে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত তাপপ্রবাহের জন্যে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। তার মধ্যে ভোট। প্রখর রোদে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন সাধারণ মানুষরা। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লিতে এই মূহুর্তে তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি। যার ফলে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই, আবার অনেক সঙ্গে সঙ্গে মারা গিয়েছেন। তার মধ্যে বিভিন্ন কেন্দ্রে ভোটকর্মীরাও অসুস্থ পড়ছেন, এবং অনেকেই মারা গিয়েছেন। উত্তর প্রদেশ থেকে এমন খবর বেশি আসছে। শষিবার লোকসভা নির্বাচনের শেষদফার ভোট। উত্তরপ্রদেশেও কয়েকটি আসনে আজ ভোট ছিল। আর ভোট দিতে গিয়েই ঘটে গেল এক ভয়াবহ কাণ্ড। মারা গেলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বালিয়ার একটি বুথে।

ভোট দেওয়ার জন্যে তিনি সকাল সকাল বুথে চলে এসেছিলেন। সকলের মতো ভোটে লাইনও দেন। কিন্ত আচমকাই মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত ওই ব্যক্তির নাম নাম বাম বচন চৌহান। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রবল তাপপ্রবাহের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, শনিবার বালিয়ার চক বাহাউদ্দিন গ্রামের ২৫৭ নম্বর বুথে ভোট দিতে যান। কিন্ত ভোট দিয়ে আর সুস্থ অবস্থায় বাড়ি ফেরা হল না রাম বচন চৌহানের। বুথ যখন সবার সঙ্গে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। তখনই হঠাৎ করেই পড়ে যান রাম বচন। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ওই বৃদ্ধকে দেখতে ছুটে আসেন, এবং তাঁকে ধরাধরি করে পাশে সরিয়ে নেয়। পরে খাটিয়ায় তুলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশের অনেক অংশে তীব্র তাপপ্রবাহ বিরাজমান। এছাড়া বিহারের কিছু অংশ, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কিছু অংশেও তাপপ্রবাহের ভয়াবহ অবস্থা। শনিবার উত্তরপ্রদেশের সোনভদ্র এবং মির্জাপুর-সহ মোট ১৩টি আসনের নির্বাচন ছিল। সেখানেই তীব্রপ্রবাহের কারণে অন্তত ১৫ জন নির্বাচনী কর্মী সন্দেহভাজন হিটস্ট্রোকের আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যাদেরকে উচ্চ জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আনা হয়েছিল। উত্তরপ্রদেশের কৌশাম্বিতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে একজন বয়স্ক মহিলাসহ দুজনের মৃত্যু হয়েছে। তাই ইতিমধ্যেই রাজ্যে প্রবল হিটওয়েভের কারণে রাজ্যসরকার কিছু নির্দেশিকা জারি করেছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়