আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে মাথা ন্যাড়া করব, চ্যালেঞ্জ আপ নেতার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের শেষ দফা শেষ হতে না হতেই চ্যানেলে-চ্যানেলে শুরু হয়েছে বুথফেরত সমীক্ষা। আর ওই বুথফেরত সমীক্ষায় সব জনমত সমীক্ষক সংস্থাই তৃতীয়বার এনডিএ সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে। শুধু তাই নয়, রাজধানী দিল্লিতেও আপ-কংগ্রেস জোটের ভরাডুবির আভাস দিয়েছেন ভোট পণ্ডিতরা। রাজধানীর সাতটি আসনের মধ্যে বিজেপি কমপক্ষে ছয়টি আসনে জিতছে বলে জানিয়েছেন তাঁরা। আর বুথফেরত সমীক্ষা সম্প্রচারিত হওয়ার পরেই খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়েছেন আপ নেতা সোমনাথ ভারতী। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি তৃতীয়বার আসীন হলে মাথা ন্যাড়া করবেন বলে ঘোষণা করেছেন তিনি।

গত নির্বাচনে রাজধানীর সাতটি আসনেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থীরা। পদ্ম শিবিরের জয়রথ রুখতে এবারের ভোটে পুরনো শত্রুতা ভুলে হাত মিলিয়েছে কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘কংগ্রেস-আপ জোট বিজেপিকে যথেষ্টই টক্কর দেবে। বিজেপি ৪টি এবং কংগ্রেস-আপ জোট ৩টি আসন পেতে পারে।’ যদিও বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, সাত আসনেই ভরাডুবি ঘটছে আপ-জোটের।

বুথফেরত সমীক্ষার পরে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্ট করেছেন আপ নেতা সোমনাথ ভারতী। তাতে তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদি যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হন, তাহলে আমি আমার মাথা ন্যাড়া করব। মোদিজির ভয়ে টিভি চ্যানেলগুলি বুথফেরত সমীক্ষায় আসল তথ্য দেখানো যাচ্ছে না। ৪ জুন ভোট গণনার দিনে সব বুথফেরত সমীক্ষা মিথ্যা ও ভুল প্রমাণিত হবে। দিল্লির সাতটি আসনেই জয়ী হবে ইন্ডিয়া জোট।’

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ