‘আপনারা সাবধানে থাকবেন’, তিহারে ফেরার আগে টুইট কেজরির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২১ দিনের অন্তর্বর্তী জামিন শেষ। রবিবারই তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জামিনের মেয়াদ শেষ হওয়ার পরেও বাড়তি সময় চেয়ে আদালতের কাছে আর্জি করেছিলেন তিনি। সেটা না মেলায় ৩ সপ্তাহের শেষেই ফের তাঁকে ফিরতে হবে  তিহারে। জেলে ফেরার আগেই রবিবার টুইট করলেন অরবিন্দ কেজরিওয়াল।

তিনি লেখেন, ’২১ দিনের অন্তর্বর্তী জামিন দেওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টকে জানাই ধন্যবাদ। আজ তিহারে গিয়ে আত্মসমর্পণ করব।  দুপুর তিনটে নাগাদ বাসভবনে থেকে রওনা দেব।  প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে কনট প্লেসের হনুমান মন্দিরে যাব হনুমানজির আশীর্বাদ নিতে। আর সেখান থেকে পার্টি অফিসে গিয়ে সমস্ত কর্মী ও দলীয় নেতাদের সঙ্গে দেখা  করে তিহারের উদ্দেশ্যে রওনা দেব। আপনারা সকলে সাবধানে থাকবেন। জেলে থেকে আপনাদের নিয়ে আমি চিন্তিত। আপনারা খুশিতে থাকলে আমি আনন্দিত। জয় হিন্দ!’

গত ২১ মার্চ দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। ওই মামলার রায় স্থগিত রাখলেও দিল্লির মুখ্যমন্ত্রী যাতে লোকসভা ভোটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালাতে পারেন তার জন্য ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত। নির্দেশে তাঁরা জানিয়েছিলেন, ‘জামিনে থাকাকালীন মুখ্যমন্ত্রীর দফতর কিংবা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না কেজরিওয়াল। কোনও সরকারি ফাইলে স্বাক্ষর করতে পারবেন না। ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে।’ সুপ্রিমের এই নির্দেশে জেলে ফিরবে দিল্লির মুখ্যমন্ত্রী।  

বেবি বাম্প নিয়ে মুম্বই বিমানবন্দরে দীপিকা, ক্যামেরা দেখেই লজ্জা পেলেন নায়িকা

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়

দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, তীব্র বজ্রপাতের লাল সর্তকতা জারি

বৃদ্ধার সই জাল করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

কাছের প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন ‘তারক মেহতা…’র বাঘা

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে হাইকোর্টের রক্ষাকবচ পেলেন মিমি

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ