‘দেশ বাঁচাতে জেলে যাচ্ছি, জানি না কবে ছাড়া পাব’, ফের তিহাড়ে কেজরিওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতের নির্দেশ মেনে রবিবার তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফের তিহাড় জেলে যাওয়ার আগে দলীয় কার্যালয়ে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আবেগপ্রবণ ভাষণে আম আদমি পার্টির সুপ্রিমো বলেছেন, ‘দেশ রক্ষার জন্য জেলে যাচ্ছি। ভেঙে পড়ার কিছু নেই।’ পাশাপাশি বুথফেরত সমীক্ষাকে বিশ্বাস না করে আগামী মঙ্গলবার ভোট গণনার সময়ে গণনা কেন্দ্রে মাটি আঁকড়ে পড়ে থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।

দিল্লি আবগারি নীতি মামলায় জড়িত  থাকার অভিযোগে গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। গত মাসেই লোকসভা ভোটে দলের প্রার্থীদের হয়ে প্রচার করার তাঁকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। অন্তর্বর্তী জামিনের সময়েই ২ জুন কেজরিওয়ালকে ফের তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতিরা। অন্তর্বর্তী জামিনের মেয়াদ যাতে এক সপ্তাহ বাড়ানো হয় সেই আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। যদিও তাতে লাভ হয়নি।

শীর্ষ আদালতের নির্দেশ মেনে এদিন দুপুরেই আত্মসমর্পণের প্রস্তুতি নেন কেজরিওয়াল। বাসভবন থেকে স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে চলে যান কনট প্লেসের হনুমান মন্দিরে। সেখানে পুজো দিয়ে হাজির হন আপের কার্যালয়ে। দলের শীর্ষ নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘দেশ রক্ষার জন্য জেলে যাচ্ছি। জানি না কবে ফিরব। তবে আমার শরীরের প্রতিটি রক্তবিন্দু  দেশের জন্য উ‍ৎসর্গীকৃত।’ বুথফেরত সমীক্ষাকে ভুয়ো আখ্যা  দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘বুথফেরত সমীক্ষা ভুয়ো। বিজেপিকে খুশি রাখতেই এমন ফলাফল দেখানো হয়েছে। বুথফেরত সমীক্ষকে বিশ্বাস করার কোনও কারণ নেই। আপনারা নিজেদের উপরে বিশ্বাস রাখুন, আমরাই জিতছি।’ দলীয় কার্যালয় থেকে সোজা তিহাড় জেলে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?