দক্ষিণ কোরিয়ায় ফের বাতিল কাগজ-প্লাস্টিকের আবর্জনা ভর্তি ৭০০ বেলুন পাঠাল কিম প্রশাসন  

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পড়শি দেশ হলেও দক্ষিণ আর উত্তর কোরিয়ার সম্পর্ক কার্যত ভাসুর-ভাদ্র বউয়ের। কথাবার্তা তো দূর অস্ত‍! মুখ দেখাদেখি পর্যন্ত নেই। দুই দেশই অন্যকে কী করে শিক্ষা দেওয়া যায়, তার তাল ঠুকছে। গত সপ্তাহে মল-মূত্র ভর্তি শ’খানেক বেলুন পড়শি দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছিল উত্তর কোরিয়া। সেই ঘটনা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের শনিবার পুরনো বাতিল কাগজ, প্লাসটিকের আবর্জনা, সিগারেটের ফিল্টার ভর্তি প্রায় ৭০০ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠাল কিম উন জংয়ের প্রশাসন। আর তাতেই বেজায় চটেছে দক্ষিণ কোরিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শনিবার (১ জুন)উত্তর গিয়ংসাং ও গ্যাংওয়ান প্রদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের বিভিন্ন জায়গায় মাটিতে নেমে আসে ঝাঁকে-ঝাঁকে বেলুন। অধিকাংশ বেলুনের নিচেই ছিল আবর্জনার স্তুপ।স্থানীয় বাসিন্দাদের ওই বেলুনের সংস্পর্শে না আসার জন্য সতর্ক করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। কোথাও সন্দেহজনক বেলুন চোখে পড়লে তা প্রশাসনের নজরে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সামরিক বাহিনীর গোয়েন্দারা বেশ কয়েকটি বেলুন পরীক্ষার পরে নিশ্চিত উত্তর কোরিয়া থেকেই ওই বেলুন এসেছে।

উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ কোরিয়ায় শতাধিক বেলুন পাঠিয়েছিল কিম জম উনের দেশ। ওই সব বেলুনে ছিল মল-মূত্র। ওই বেলুন পাঠানোকে ‘আন্তরিকতার উপহার’ হিসাবে কটাক্ষ করেছিল উত্তর কোরিয়া সরকার। তবে কিমের দেশের এমন কর্মকাণ্ডের পাল্টা জবাব দেওয়ার তাল ঠুকছে সিওলও। ফের উত্তর কোরিয়ার সঙ্গে সীমান্তবর্তী এলাকায় জোরে লাউড স্পিকার বাজানো হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের স্থায়ী কমিটির সদস্যরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে