২১০ ডিগ্রি পা বাঁকিয়ে গিনেস বুকে নাম তুললেন ব্রাজিলের নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  নিজের পা বাঁকানো এতটাও কী সহজ ? না ! তবে পা ২১০ ডিগ্রি বাঁকিয়ে এই অসাধ্য সাধন করেছেন রেনাতো। তাঁর পুরো নাম রেনাতো বায়মা গাইয়া। তিনি  লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের বাসিন্দা। পা ২১০ ডিগ্রি বাঁকিয়ে ১০ সেকন্ড স্থির ছিলেন তিনি। আর তাতেই তাঁর নাম উঠেছে সোজা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায়।

গত ২৯ মে রেনাতোকে নিয়ে প্রতিবেদন করেছে গিনেস কর্তৃপক্ষ। সেই প্রতিবেদনে জানানো হয়েছে, রেনাতো তাঁর ডান পা বাঁকা করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। পা ২১০ দশমিক ৬৬ ডিগ্রি বাঁকা করেছেন।

নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরে ভীষণ খুশি রেনাতো। তবে এটা প্রথম নয়, এর আগেও তাঁর রেকর্ড ছিল। এর আগে তাঁর পা ২৮ দশমিক ৬৩ ডিগ্রি ঘুরিয়েছিলেন তিনি। তবে এবার বেশ বড় অর্জন করেছেন তিনি। পুরোনো রেকর্ড ছাপিয়ে পা ২১০ দশমিক ৬৬ ডিগ্রি বাঁকাতে সক্ষম হয়েছেন তিনি।

তবে আশ্চর্য্যের বিষয় পা বাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়তে কোনো প্রস্তুতি নেননি রেনাতো।করেন নি অনুশীলনও। কোনরকম অনুশীলন ছাড়াই এটি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

রেনাতো জানিয়েছেন , এটা পুরোপুরি তাঁর প্রকৃতি প্রদত্ত একটি যোগ্যতা। আজ থেকে বছর ৩০ আগে তিনি নিজের মধ্যে এক বিশেষ গুণ খুঁজে পেয়েছিলেন। সেই গুণ আবিষ্কারের  গড়েছেন বিশ্ব রেকর্ড।

তবে গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, পা বাঁকানোর নিয়ম নিয়ে, এর কিছু নিয়ম রয়েছে। শুরুতে দুই পা পাশাপাশি রাখতে হবে। এরপর হাত কিংবা কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই একটি পা বাঁকাতে বা ঘোরাতে হবে। সে ক্ষেত্রে হয় গোড়ালি অবশ্যই স্থির থাকতে হবে, নয়তো পায়ের আঙুলগুলো।

তবে এসব শর্ত পূরণ করা শুধু নয়। পা পেছনের দিকে ২১০ দশমিক ৬৬ ডিগ্রি বাঁকা করার পর ন্যূনতম ১০ সেকেন্ড রেনাতোকে সেভাবে থাকতে হয়েছে। তবেই মিলেছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। তবে নতুন করে বিশ্ব রেকর্ড করে খুশি রেনাতো।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে