ভারতের পরবর্তী কোচ কে, গম্ভীরের মন্তব্যে বাড়ল জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাহুল দ্রাবিড়ের পর ভারতের পরবর্তী কোচ কে, তা নিয়ে আলোচনা চলছে। উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরের নাম। এবার গৌতমের মন্তব্যে ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে জল্পনা বাড়ল।

সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে ভারতীয় দলকে কোচিং করানো নিয়ে গৌতম গম্ভীর জানান, ‘ভারতীয় দলকে কোচিং করাতে পারলে ভালো লাগবে। এর থেকে বড় সম্মান আর হয় না। জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মান আর হয় না। ১৪০ কোটি ভারতীয় ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের প্রতিনিধিত্ব করার সুযোগ থাকছে। ভারতের প্রতিনিধিত্ব করার থেকে বড় সুযোগ আর কী হতে পারে।‘

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও কোচিং করানোর সুযোগ আসেনি গৌতম গম্ভীরের কাছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কোচিং করানোর আগে লখনউ সুপার জায়েন্টসকে কোচিং করিয়েছেন গৌতম। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে কলকাতা নাইট রাই়ডার্সের কোচের দায়িত্ব সামলেছেন তিনি। গৌতম গম্ভীরের কোচিংয়েই কেকেআর চ্যাম্পিয়ানও হয়েছে। কেকেআরের দায়িত্বে থাকা প্রথম মরশুমেই দলকে চ্যাম্পিয়ান করেছেন তিনি। শুধু কোচ হিসাবেই নয়, অধিনায়ক হিসাবেও সফল হয়েছিলেন গৌতম। ২০১২ ও ২০১৪ সালে দলকে চ্যাম্পিয়ান করেছিলেন তিনি।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক