সন্দেশখালি তৃণমূলের, বসিরহাটেও জয় আড়াই লক্ষের ব্যবধানে

সন্দেশখালিকে নিয়ে বিজেপির প্রচার ও যাবতীয় দাবি-দাওয়া বন্দুমাত্র দাগ কাটতে পারেনি বসিরহাট লোকসভা কেন্দ্রের আমজনতার মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গেরুয়া শিবিরের জন্য বড়সড় ধাক্কা। উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রে(Basirhat Constituency) প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী হাজি নুরুল ইসলাম(Haji Nurul Islam)। আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে সন্দেশখালি(Sandeshkhali)। সেই সন্দেশখালি যাকে নিয়ে বিজেপি সর্বভারতীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছিল। জাতীয় স্তরের রাজনীতিতে সন্দেশখালিতে ইস্যু বানিয়ে ফেলেছিল। কিন্তু এদিন অষ্টাদশ লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) গণনার যে ট্রেন্ড সামনে আসছে তাতে দেখা যাচ্ছে, সন্দেশখালিকে নিয়ে বিজেপির প্রচার ও যাবতীয় দাবি-দাওয়া বন্দুমাত্র দাগ কাটতে পারেনি বসিরহাট লোকসভা কেন্দ্রের আমজনতার মধ্যে। এমনিতেই এই লোকসভা কেন্দ্র সংখ্যালঘু অধুষিত। এখন দেখা যাচ্ছে, সেই সংখ্যালঘু ভোটব্যাঙ্ক পুরোপুরি তৃণমূলের পাশেই থাকছে।  

বিজেপি(BJP) এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে(Rekha Patra)। কিন্তু এদিন সেই রেখাকেই প্রথম থেকেই তৃণমূলের থেকে পিছিয়ে পড়তে দেখা গেল। কার্যত তিনি বিজেপির জন্য কোনও লড়াইয়ের জমি তুলে ধরতেই পারল না। একই সঙ্গে সামনে এসেছে সন্দেশখালি বিধানসভা কেন্দ্রে লিড তুলেছে তৃণমূল, যা বলে দিচ্ছে সন্দেশখালির জনতাই সজোরে প্রত্যাখান করেছে গেরুয়া শিবিরকে। এদিন গণনা চলার সময়েই তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম ১ লক্ষ ভোটের ব্যবধানে এগিয়ে যেতেই রেখা গণনা কেন্দ্র ছেড়ে চলে যান। যদিও তাঁর দাবি, তৃণমূল ভোট চুরি করে জিতছে। কিন্তু যখন তিনি এই বক্তব্য রাখছেন মিডিয়ার সামনে, তখন তাঁর আশেপাশে নেই কোনও বিজেপি কর্মী, নেই কোনও সন্দেশখালির জনতা। পরে দেখা যায় বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল তাঁদের জয় নিশ্চিত করেছে আড়াই লক্ষ ভোটের ব্যবধানে। 

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়