উত্তরপ্রদেশে সর্বাধিক ভোটের ব্যবধানে জিতলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশে সর্বাধিক ভোটের ব্যবধানে জিতলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। রায়বেরেলি লোকসভা কেন্দ্র থেকে তিন লাখের বেশি ব্যবধানে জিতে নিলেন রাহুল। হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে।

শারীরিক অসুস্থতার কারণে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি সরে দাঁড়ানোর পর এবার রায়বেরেলি থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। এবারে রাহুলকে নিয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন সোনিয়া। নির্বাচনী প্রচারে এসে রাহুলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। সোনিয়ার সেই আহ্বান সাধারণ মানুষ যে ভালোভাবে নিয়েছেন, তা ফলাফলেই প্রমাণিত হল। তিন লাখেরও বেশি ভোটে রায়বেরেলি কেন্দ্র থেকে ভোটে জিতলেন রাহুল। অন্যদিকে কেরালার ওয়েনাড কেন্দ্রেও তিন লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এই কংগ্রেস নেতা।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রথমবার এই বায়বেরেলি কেন্দ্র থেকেই ভোটে জিতেছিলেন সোনিয়া গান্ধি। ২০০৪ সালে ১ লক্ষ ৬৭ হাজার ভোটে জিতেছিলেন তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই রায়বেরেলি কেন্দ্র থেকে সাংসদ ছিলেন তিনি। গত লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী। তবে এবারে উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হলেন তিনি।

 

 

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে আদালতের রক্ষাকবচ পেলেন মিমি চক্রবর্তী

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ