দেশজুড়ে ফিকে মোদি ম্যাজিক, ১৫০ আসনে সভা, জয় মাত্র ৮৫ আসনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত লোকসভার ভোটে ভোটারদের মন জয়ে ‘মোদির গ্যারান্টি’র কথা ঢালাও করে প্রচার করেছিল বিজেপি। কিন্তু ‘মোদির গ্যারান্ট’র উপরে যে দেশবাসীর বিশ্বাস নেই, ফলাফলেই তা প্রমাণিত। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন জোটাতে পারেনি বিজেপি। সব ঠিকঠাক থাকলে নীতীশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ‘দয়ায়’ তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসবেন নরেন্দ্র মোদি। ২০১৪ ও ২০১৯ সালের ভোটে দেশজুড়ে যে মোদি ঝড় ছিল, তা সদ্য সমাপ্ত লোকসভা ভোটে মৃদুমন্দ হাওয়া হয়ে বয়ে যেতে পারেনি। নির্বাচনী সভায় মোদির সাফল্যর হার এক ধাক্কায় ২৯ শতাংশ কমেছে।

পরিসংখ্যান অনুযায়ী, মার্চের ৩১ থেকে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত বিজেপি ও এনডিএ’র শরিক দলগুলির প্রার্থীদের হয়ে ১৫১টি লোকসভা আসনে সভা করেছিলেন। তার মধ্যে মাত্র ৮৫টি আসনে বিজেপি তথা এনডিএ’র প্রার্থীরা জিতেছেন। হেরেছেন ৭৬ আসনের প্রার্থীরা। মোদির সাফল্যের হার ৫৬ শতাংশ। অথচ পাঁচ বছর আগেও ছবিটা ছিল ভিন্ন। ২০১৯ সালের লোকসভা ভোটে ১০৩ লোকসভা আসনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে বিজেপি-এনডিএ প্রার্থীরা জয়ী হয়েছিলেন ৮৬ আসনে। হারের মুখ দেখতে হয়েছিল ১৭ আসনে। সাফল্যের হার ছিল ৮৫ শতাংশ। অর্থা‍ৎ মোদি ১০০টি সভা করলে ৮৫টি সভারই বিজেপি প্রার্থীরা জয়ের মুখ দেখেছিলেন।

পরিসংখ্যান বলছে, রাম রাজ্য উত্তরপ্রদেশে ২৩টি আসনে সভা করেছিলেন মোদি। তার মধ্যে ১৩ আসনেই হার জুটেছে এনডিএ’র প্রার্থীদের। মাত্র ১০ আসনে জয় পেয়েছেন এনডিএ প্রার্থীরা। পশ্চিমবঙ্গের ১৯ আসনে সভা করেছিলেন মোদি। ১২ আসনে হেরেছে বিজেপি। মহারাষ্ট্রে ১৮ আসনে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। তার মধ্যে ১৪ আসনে হেরেছে বিজেপি-শিবসেনা ও এনসিপির প্রার্থীরা। রাজস্থানে আট আসনে প্রচার করেছিলেন মোদি। মাত্র তিন আসনে জয় হাসিল করতে পেরেছে বিজেপি। পঞ্জাব ও হরিয়ানার ছয় আসনে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ আসনেই গোহারা হেরেছে বিজেপি। তামিলনাডু ও কেরলে মোদি যে সব আসনে সভা করেছেন, তার একটিতেও জয় পায়নি বিজেপি। তেলেঙ্গানায় পাঁচ আসনে প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী। তিন আসনে হেরেছে বিজেপি।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের