বিশ্বকাপের মাঝে আইসিসির তালিকায় অলরাউন্ডার হিসাবে শীর্ষে সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের মাঝে আইসিসির প্রকাশিত ক্রমতালিকায় অলরাউন্ডার হিসাবে ফের শীর্ষ স্থানে উঠে এলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে সরিয়ে ফের শীর্ষ স্থানে উঠে এলেন সাকিব। এক সপ্তাহ আগে সাকিবকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই উইকেট নিয়েছিলেন তিনি। তবে ব্যাটিং ঠিক করে করতে পারেনি শ্রীলঙ্কা। ৭৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ব্যটিংয়ে ব্যর্থ হওয়ার কারণে অবনমন হয় হাসারাঙ্গার। ২২২ পয়েন্ট পেয়ে অলরাউন্ডারের তালিকায় দুই নম্বরে নেমে যান শ্রীলঙ্কার বোলার। হাসারাঙ্গার অবনমনের ফলে ২২৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে চলে আসেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

উল্লেখ্য, এবারের টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে রয়েছেন সাকিব। ব্যাটে-বলে সাকিবের পারফরমেন্স কেমন থাকে, এখন সেই দিকেই নজর থাকবে ক্রিকেট মহলের।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন আনরিখ নবকিয়া। সাত রানে চার উইকেট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছেন এই অলরাউন্ডার। পাশাপাশি এক ধাপ এগিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে আসেন জশ হ্যাজেলউড। একইসঙ্গে প্রথম দশে ঢুকে পড়েছেন আফগানিস্তানের পেসার ফাজালহাক ফারুকি। ফাজালহাক উগান্ডার বিরুদ্ধে ৯ রানে ৫ উইকেট নিয়েছেন। এই পারফরমেন্সই তাঁকে পয়েন্ট তালিকায় ওপরের দিকে নিয়ে এল।

 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে