লোহিত সাগরে গ্রিস জাহাজে হুথি বিদ্রোহীদের হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে গ্রিসের মালিকানাধীন একটি জাহাজে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এটা প্রথমবার নয় এর আগেও লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

জানা গেছে, জাহাজটি রওনা দিয়েছিল ভারতের মুরমুগাও থেকে মিশরের সুয়েজ খালের উদ্দেশে। তবে জাহাজটির নাম জানায় নি ব্রিটিশ নিরাপত্তা সংস্থা। এই সংস্থা জানিয়েছে, এটি পূর্ব আফ্রিকার ইরিত্রিয়া থেকে ১১৮ নটিক্যাল মাইল (প্রায় ২১৮ কিমি) পূর্বে থেমেছিল। তবে জাহাজ এবং এর ক্রুদের অবস্থা এখনও পর্যন্ত অজানা।

হুথিরা বুধবার(৫ই জুন)লোহিত সাগর এবং আরব সাগরে তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন এর মধ্যে একটি মার্কিন জাহাজও রয়েছে। তবে গাজায় বোমা হামলা শুরুর পরপরই উত্তেজনা ছড়ায় লোহিত সাগরে। কারণ বিদ্রোহী গোষ্ঠী হুথি সেখানে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করেছে।

জানা গেছে, ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই সেখানে হামলা শুরুর কথা জানিয়েছিল হুথি বিদ্রোহীরা। তাঁদের দাবি, গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশ চালু রাখতে হবে।

যদিও গাজায় এখনো যুদ্ধবিরতিতে পুরোপুরি রাজি হয়নি ইজরায়েল। গাজায় ইজরায়েলি সেনাদের আগ্রাসনও হত্যাকান্ডও বন্ধ হয় নি। টানা আট মাস ধরে গাজায় নারকীয় হত্যাকান্ড চালাচ্ছে ইজরায়েল। সেখানে প্রায় ৮ মাস ধরে চলা যুদ্ধে ৩৬ হাজার ৫৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৩ হাজার ৭৪ জন। এই তথ্য জানিয়েছে হামাস স্বাস্থ্য মন্ত্রণালয়। তবুও গাজায় হামলা বন্ধ করছে না ইজরায়েল। কোনকিছুর তোয়াক্কা না করে দফায় দফায় হামলা চালাচ্ছে ইজরায়েল। নারী ও  শিশুদের কঙ্কালে পরিণত হয়েছে গাজা।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা