অস্ত্র হাতে সিরিয়ায় খেতের ফসল পাহারা দিচ্ছেন মহিলারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নারীরাও যে বিশ্বজয় করতে পারে এমন এক উদাহরণ জ্বলজ্বল করছে সিরিয়ায়।এক হাতে অস্ত্র, অন্য হাতে স্কার্ফ সামলাতে সামলাতে ক্ষেত পাহারা দিচ্ছেন সিরিয়ার সেচ্ছাসেবী নারীরা। এমনই এক দৃশ্য দেখা গেল উত্তর–পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ গমখেত গুলোতে। নারীরা অস্ত্র হাতে পাহারা দিচ্ছেন কৃষি ক্ষেত গুলোতে।

হাতে অস্ত্র নিয়ে মন দিয়ে পাহারা দিচ্ছেন সিরিয়ার এক সেচ্ছাসেবী নারী। তাঁর নাম ইয়াসমিন, বয়স ৪২ এর দোরগোড়ায়। তবে তিনি শুধু একা নন আরও অনেক মহিলা সেচ্ছাসেবীরা পাহারা দিচ্ছেন শস্যখেত। তাঁদের এমন পাহারার কারণ হল, আগুন ও অগ্নিসংযোগকারীদের হাত থেকে ফসল বাঁচানো।

দেশটিতে রুটির জোগান দেওয়ার ক্ষেত্রে এসব খেত গুরুত্বপূর্ণ উৎস হল শস্যক্ষেত। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাহারাদার নারীটি জানিয়েছেন যে, কৃষকদের সাহায্য করা ও তাঁদের ফসলের সুরক্ষা দেওয়াই তাঁদের লক্ষ্য। তাঁদের এই খেত পাহারা দেওয়ার কাজ এক থেকে দুই মাস চলে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে কয়েক বছর ধরে খরা চলছিল সিরিয়ায়। দীর্ঘদিন পর এই বছর উত্তর-পূর্ব সিরিয়ায় ভারী বৃষ্টি হয়েছে। এতে সেখানকার কৃষকেরা ভালো ফলন পাওয়ার আশা করছেন। তবে গ্রীষ্মকালীন দাবানল তাঁদের এই পরিশ্রমের ফসল নষ্ট করে দিতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেও গত বছর কৃষির উৎপাদন ভালো হয়নি। এর আগের বছর প্রায় রেকর্ড পরিমাণ কম ফসল উৎপাদিত হয় সেখানে। তাই কিছুটা খাদ্যসংকটে রয়েছে সিরিয়া।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে