শেয়ার বাজারে অস্থিরতা নিয়ে জেপিসি তদন্তের দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি : শেয়ার বাজারে অস্থিরতা নিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার মোদি-শাহকে তোপ দেগে রাহুল জানান, যেভাবে শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে, সেটি আসলে শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি। এই বিষয়ে তদন্তের জন্য যৌথ তদন্তকারী কমিটি গঠনের দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

গত শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণের পর এক্সিট পোল বের করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এক্সিট পোলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, সেই বিষয়টি দেখানো হয়। এক্সিট পোলে ফল প্রকাশের পর সোমবার শেয়ার বাজারের সূচক ২৬০০ পয়েন্ট উঠেছিল। এরপর গত মঙ্গলবার ফল প্রকাশের দিন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা তিনশোর নীচে নেমে যাওয়ায় সেদিন শেয়ার বাজারে তার ব্যাপক প্রভাব পড়ে। শেয়ার সূচক নেমে যায়। ৩৩ লক্ষ কোটি টাকার মতো ক্ষতি হয়।

এই পরিস্থিতিতে মোদি-শাহকে নিশানা করে রাহুল জানান, ‘অমিত শাহ জানিয়েছিলেন, ৪ জুন যখন ফলাফল প্রকাশিত হবে, তখন দেখা যাবে শেয়ার বাজারের সূচক আকাশ ছুয়েছে। অমিত শাহের এই বক্তব্যের পর এই ধরনের বক্তব্য রাখতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। আসলে মোদি, শাহ, নির্মলা জানতেন বিজেপির আসন সংখ্যা ২২০-এর আশেপাশে থাকবে। কিন্তু ভুয়ো এক্সিট পোল প্রকাশ করে মানুষের মধ্যে মিথ্যা প্রচার করানো হয়েছিল। এর ফলে শেয়ারের সূচক ওপরে উঠে যায়। এর ফলে ৫ কোটি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি। এর তদন্ত হওয়া প্রয়োজন।‘

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের