রবিবার সন্ধে সোয়া সাতটায় প্রধানমন্ত্রী পদে শপথ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী রবিবার ৯ জুন সন্ধে ছয়টার সময়ে নয়, সোয়া সাতটায় তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। শুক্রবার রাতে এ খবর জানা গিয়েছে। এদিন দুপুরে এনডিএ’র নব নির্বাচিত সাংসদদের বৈঠকে পূর্বতন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছিলেন, রবিবার সন্ধে ছয়টার সময়ে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। 

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে এনডিএ’র শরিক দলগুলির দয়াতেই তৃতীয়বার সরকার গঠন করতে হচ্ছে গত ১০ বছরের শাসকদলকে। যদিও রাজনীতিতে ‘পাল্টিবাজ’ হিসাবে কুখ্যাত চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের দয়ায় কতদিন সরকার চলবে তা নিয়ে যথেষ্টই সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকরা। মোদি সরকার ৩.০ যে নীতি পঙ্গুত্বে ভুগবে তা নিয়ে সংশয় নেই তাঁদের। তবে চিরশত্রু জহরলাল নেহরুর রেকর্ড ছোঁয়ার জন্য্ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার জন্য ব্যাকুল।

ইতিমধ্যেই দুপুর বারোটায় সংসদ ভবনে এনডিএ’র নব নির্বাচিত সাংসদদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে নরেন্দ্র মোদির পাশাপাশি উপস্থিত রয়েছেন শরিক দলগুলির শীর্ষ নেতারা। মঞ্চে রয়েছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু, একনাথ শিন্ডে, অজিত পওয়ার, এইচডি কুমারস্বামী, জিতনরাম মাজি, অনুপ্রিয়া পটেল, পবন কল্যান, চিরাগ পাসোয়ান, জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং’রা। বৈঠকে এনডিএ’র পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত করা হবে মোদিকে। বৈঠক শেষে মোদি-সহ এনডিএ’র শরিক দলের নেতারা রাষ্ট্রপতি ভবনে পৌঁছবেন। সেখানে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। যদিও শরিক দলগুলি মন্ত্রিত্ব চেয়ে ইতিমধ্যেই বিজেপি শীর্ষ নেতৃত্বের উপরে চাপ তৈরি করেছে। মূলত তেলুগু দেশম পার্টি (টিডিপি), জেডিইউ, শিবসেনা, লোক জনশক্তি পার্টি একাধিক পূর্ণ মন্ত্রীর দাবি জানিয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়