রাশিয়ায় নদীতে ডুবে মৃত্যু ৪ ভারতীয় মেডিকেল পড়ুয়ার

তাঁরা ৪ জনেই ঘটনার দিন ভলখভ নদীর তীরে সৈকতে ঘুরতে গিয়েছিল, এরপর একজনকে ডুবে যেতে দেখে ওই চার ভারতীয় পড়ুয়া তাকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর তাঁকে বাঁচাতে গিয়ে আরও তিনজন নদীতে ডুবে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশে পড়তে গিয়ে ফের মৃত্যু ভারতীয় মেডিক্যাল ছাত্রের। সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে একটি নদীতে চার ভারতীয় মেডিকেল ছাত্র ডুবে মারা গিয়েছেন। দেশের ভারতীয় মিশনগুলি দ্রুত তাঁদের মৃতদেহ রাশিয়া থেকে ভারতে তাদের আত্মীয়দের কাছে পাঠানোর জন্য রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। মৃত ছাত্রদের মধ্যে দুজন ১৮-২০ বছর বয়সী ছেলে এবং দুজন মেয়ে। তাঁরা চারজনেই রাশিয়ার ভেলিকি নভগোরড শহরের নিকটবর্তী নভগোরড স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন বলে সূত্রের খবর।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডুবে যাওয়া একজন মহিলা ভারতীয় ছাত্রের মৃতদেহ ভলখভ নদীর তীরে সৈকত থেকে পাওয়া গেছে। তাঁরা ৪ জনেই ঘটনার দিন ভলখভ নদীর তীরে সৈকতে ঘুরতে গিয়েছিল, এরপর একজনকে ডুবে যেতে দেখে ওই চার ভারতীয় পড়ুয়া তাকে বাঁচানোর চেষ্টা করেন। এরপর তাঁকে বাঁচাতে গিয়ে আরও তিনজন নদীতে ডুবে যায়। তৃতীয় একজন ছেলেকে স্থানীয় লোকজন নিরাপদে টেনে নিয়ে আসে। এবং তাঁকে বাঁচানো সম্ভবপর হয়। মস্কোর ভারতীয় দূতাবাস এক্স-এ জানিয়েছে, “আমরা যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলি তাঁদের বাড়ির লোকজনের কাছে পাঠানোর জন্য কাজ করছি।

যে ছাত্রটির জীবন রক্ষা পেয়েছে তার যথাযথ চিকিৎসাও করা হচ্ছে।” সেন্ট পিটার্সবার্গে ভারতের কনস্যুলেট জেনারেল বলেছেন যে, এই শিক্ষার্থীরা ভেলিকি নভগোরড স্টেট ইউনিভার্সিটিতে মেডিকেল অধ্যয়ণরত ছিলেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। কনস্যুলেট জেনারেল আরও বলেছেন যে, তারা যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ স্বজনদের কাছে পাঠানোর জন্য ভেলিকি নভগোরোডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কাজ করছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে