কোপেনহেগেনের রাস্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপরে হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর পরে এবার হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন। শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় কোপেনহেগেনের রাস্তায় এক হামলাকারী ছুটে এসে প্রধানমন্ত্রীর কাঁধ ধরে জোরে ধাক্কা দেন। ধাক্কায় মাটিতে পড়ে যান মেত্তে। সঙ্গে সঙ্গেই ওই হামলাকারীকে গ্রেফতার করে প্রধানমন্ত্রীর সঙ্গে তাকা নিরাপত্তা রক্ষীরা। কী কারণে ওই হামলা তা নিয়ে পুলিশের তরফে মুখ খোলা হয়নি।

গত মাসেই হামলার শিকার হয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। এক সরকারি বৈঠক শেষে গাড়িতে ওঠার সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী।অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। যদিও তলপেটে গুলি বিঁধে যায়। অস্ত্রোপচার করে ওই গুলি বের করেন চিকি‍ৎসকরা। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। পাঁচ বছর আগে ২০১৯ সালে ডেনমার্কের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন মেত্তে ফ্রেডেরিকসেন। রুশ-ইউক্রেন যুদ্ধে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। যদিও তাঁর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে দেশবাসীর একাংশের মনে ক্ষোভ জন্মেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রাজধানী কোপেনহেগেনের এক রেস্তোরাঁয় কি খেতে যাচ্ছিলেন লেনমার্কের প্রধানমন্ত্রী। ঠিক তখনই তাঁর উপরে হামলা চালায় এক ব্যাক্তি। অতর্কিতে হামলা চলায় হকচকিয়ে যান প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা। হামলাকারীর ধাক্কায় মাটিতে পড়ে যান মেত্তে ফ্রেডেরিকসেন। তাঁর উপরে দ্বিতীয়বার হামলা চালানোর আগেই হামলাকারীকে পাকড়াও করেন নিরাপত্তা রক্ষীরা। ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপরে হামলার নিন্দা করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে