আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাগজোলা খালের কাছে উদ্ধার হাড়গোড়, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার সিআইডির হাতে নেপাল থেকে গ্রেফতার হয়েছেন এই হত্যার অন্যতম অভিযুক্ত সিয়াম হোসেন। গ্রেফতার করার পরেই তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। আর তাঁকে জেরা করতেই অবশেষে সাফল্য পেল সিআইডি।

রবিবার সকালে সিয়ামকে নিয়ে  ভাঙড় এলাকায় পৌঁছে বাগজোলা খালের কাছে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তখনই একটি ঝোপের পাশ থেকে বেশ কয়েকটি হাড়গোড় উদ্ধার হয়। তবে সেগুলি আদৌ বাংলাদেশের সাংসদের কিনা তা এখন জানা যায়নি। ইতিমধ্যেই এই হাড়গোড়গুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠান হয়েছে। তদন্তকারী সংস্থার তরফে জানান হয়েছে,  সিয়াম হোসেনের বয়ানের ভিত্তিতে উত্তর কাশীপুর এলাকায় খালের থেকে হাড় পাওয়া গিয়েছে। 

উল্লেখ্য, এখনও বাংলাদেশের সাংসদের দেহ উদ্ধার হয়নি। টয়লেটের ফ্লাশে আনোয়ারউল আজিম আনার দেহাংশ লোপাট করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন  ঢাকা পুলিশ প্রধান। তারপরই নিকাশি পাইপ, সেপটিক ট্যাঙ্ক পরীক্ষা করে বেশ কিছু মাংস উদ্ধার করেন তদন্তকারীরা। যা সাংসদের দেহাংশ বলে মনে করা হচ্ছে। এই আবহে  বাগজোলা খালের কাছ থেকে উদ্ধার হল বেশ কয়েকটি হাড়গোড়।

Published by:

Share Link:

More Releted News:

ছাদজুড়ে ফাটল, ভেঙে পড়ছে চাঙড়! বিপদের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

হাতির হানায় মৃত্যু জলপাইগুড়ির যুবকের, শুঁড়ে তুলে আছাড় মারতেই ভবলীলা সাঙ্গ

মন্দির গড়তে গিয়ে স্কুলের দেওয়ালে ধরল ফাটল, বড়সড় ধসের আশঙ্কা গঙ্গারামপুরে

শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

‘বুথফেরত সমীক্ষা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই’, বিজেপি কর্মীদের সতর্ক করলেন তথাগত

ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা, প্রাপ্ত নম্বর ৪০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ