শপথ নিয়েই মন্ত্রী পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ বিজেপি সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি : শপথ নিয়েই মন্ত্রী পদ ছাড়তে ইচ্ছুক কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী। এই প্রসঙ্গে তিনি জানান, তিনি সাংসদ হিসাবে কাজ চালিয়ে যেতে চান। মন্ত্রী হিসাবে থাকতে চান না। কিন্তু কী কারণে বিজেপি সাংসদের এমন ইচ্ছাপ্রকাশ, সেকথাও জানিয়েছেন তিনি।

রবিবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বিজেপি সাংসদ সুরেশ গোপী জানান, ‘আমি কোনওদিন মন্ত্রী পদ চান না। আমি ত্রিশূরের সাংসদ হিসাবেই কাজ চালিয়ে যেতে চাই। আসলে আমার ফিল্মে কিছু কাজ রয়েছে। সেই কাজগুলি শেষ করতে চাই।‘ তিনি জানিয়েছিলেন, তাঁর কোনও পদ পাওয়ার প্রয়োজন নেই। তাঁর আশা, খুব শীঘ্রই তাঁকে মন্ত্রী পদ থেকে মুক্ত করে দেওয়া হবে। মন্ত্রী পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেও তিনি যে তাঁর সংসদীয় এলাকার লোকেদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, সেই কথাও জানাতে ভোলেননি সুরেশ গোপী।

উল্লেখ্য, এবারে ত্রিশূর লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী এস সুনীল কুমারকে ৭৪৬৮৬ ভোটে হারিয়েছেন বিজেপি প্রার্থী সুরেশ গোপী। এর আগে সুরেশ গোপী রাজ্যসভার সাংসদ হিসাবেও কাজ করেছেন। ২০১৬ সালে তাঁকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়েছিল। রাজ্যসভায় তিনি ২০২২ সাল পর্যন্ত ছিলেন। জানা যাচ্ছে, ফিল্মের জগতের সুরেশ গোপীর অবদান রয়েছে। ১৯৯৮ সালে সেরা অভিনেতার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও নানা অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকাতেও পাওয়া গিয়েছে তাঁকে।

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শরিক চিরাগ পাশোয়ান

জোয়ারের আটা দিয়ে দুপুরে বানান গুজরাতের জনপ্রিয় পদ ‘কাথিয়াওয়াড়ি খিচু’

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি