জেনে নিন কেন জামাইষষ্ঠীর সঙ্গে নাম জড়িয়ে আছে অরণ্য ষষ্ঠীর!

Share:

নিজস্ব প্রতিনিধি :  মাঝে আর একটা দিন, এরপরই জামাইষষ্ঠী। এই উৎসব কে কেন্দ্র করে বাঙালির বাড়িতে বাড়িতে রীতিমতো তোরজোড় শুরু হয়ে গেছে। মেনুর তালিকা থেকে শুরু করে রন্ধন উপকরণ একে একে জোগাড় করতে শুরু করেছে শ্বশুড় শ্বাশুড়ী। এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে আগামী ১২ জুন ২০২৪ বুধবার।

এটি হল বাঙালির এমন একটি অন্যতম রীতি, যার মধ্যে লুকিয়ে রয়েছে বহু অজানা ইতিহাস। জানা যায় জ্যৈষ্ঠ মাসের এই তিথির সঙ্গে জামাই-এর কোনও সম্পর্কই নাকি ছিল না প্রথমে। এই তিথি নাকি ছিল অরণ্যের। আসলে প্রাচীন অরণ্য ষষ্ঠী থেকেই শুরু হয় জামাইষষ্ঠী।

ইতিহাস :  সন্তান লাভের আশায় বা সন্তানের কল্যাণের উদ্দেশ্যে বছরে ১২ টি ষষ্ঠী পালন করার রীতি ছিল গ্রাম বাংলায়।দুর্গা ষষ্ঠী, নীল ষষ্ঠীর যেমন পালন হয় তেমনি একটি ষষ্ঠী ছিল অরণ্য ষষ্ঠী।

এই অরণ্য ষষ্ঠী এক সময় অরণ্যের মাঝে পালন করা হতো। তবে কারোর বাড়িতে অরণ্য না থাকলে বাড়ির উঠোন বা দালানকেও ছোটখাটো বাগান বানিয়ে সেখানে ব্রত পালন করতো বাড়ির মায়েরা।

কেন পালন করা হত অরণ্য ষষ্ঠী :  কথিত রয়েছে, একবার দেবী ষষ্ঠী এক গৃহবধূকে শিখিয়েছিলেন অরণ্য ষষ্ঠী ব্রত পালন করার সমস্ত নিয়ম কানুন। ওই বিশেষ দিনে ব্রত পালন করার সময় ওই গৃহবধূ বাড়িতে ডেকেছিলেন নিজের মেয়ে এবং জামাইকেও। জামাই আসার পর দই-চন্দনের ফোঁটা দিয়ে জামাইকে আম কাঁঠাল খেতে বলেন ওই মহিলা। সেই থেকে অরণ্য ষষ্ঠীর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে জামাইষষ্ঠীর নাম।

উল্লেখ্য আজ অরণ্য ষষ্ঠী পালন না করা হলেও অরণ্য ষষ্ঠীর সেই রীতি একইভাবে পালন করে ঘরে ঘরে জামাইষষ্ঠী উদযাপন করা হয়। এইদিন ষষ্ঠী দেবীর কাছে মেয়ে, জামাই ও নাতি নাতনিদের জন্য মঙ্গল কামনা করে শাশুড়ি মা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই