নিউ ফারাক্কা স্টেশনে রেলের কামরার ওপরে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ ও শিলিগুড়ি: মালগাড়ির রেলের বগির ওপরে উঠে ইলেকট্রিকের তাঁর ছুঁয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের।রেলের লাইনের ইলেকট্রিক তারে নিজেকে তড়িদাহত করার চেষ্টা এক যুবকের। অবশেষে আরপিএফের প্রচেষ্টায় প্রাণে বাঁচলো ওই যুবক। তাঁর নাম আকাশ পেগু। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেল ষ্টেশনে(New Farraka Station)। জানা গিয়েছে, আকাশ পেগু অসমের বাসিন্দা। সোমবার সকালে নিউ ফরাক্কা রেল ষ্টেশনে এসে ট্রেনের ওপরে চেপে ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে। তৎক্ষণাৎ আরপিএফের নজরে এলেই রেল লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আর তারপরেই আকাশ পেগুকে আরপিএফ(RPF) উদ্ধার করে এবং তাকে নিজেদের হেফাজতে রাখা হয়। আরপিএফ সুত্রে জানা গিয়েছে, তার বাড়ি অসম রাজ্যে। কাজের সূত্রে কেরালা গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে ফরাক্কায় নেমে এঘটনাটি ঘটাতে যায় বলে জানা যায়। যদিও তার জীবন রক্ষা পেয়েছে। ওই যুবকের কাউন্সিলিং চলছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে, শিলিগুড়িতে নদীর জলে ভাসছে সদ্যজাত শিশুর দেহ।চাঞ্চল্য এলাকায়।

সোমবার জোড়াপানী নদীতে সদ্যজাত কন্যা সন্তানের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এনজেপি থানা সংলগ্ন শান্তিপাড়া(Shantipara) এলাকায়। সোমবার সকালে প্রথমে স্থানীয়দের নজরে আসে ওই শিশুটির দেহ। তার পরেই উৎসুক মানুষ ভীড় জমাতে থাকে।এর পরই খবর দেওয়া হয় এনজেপি থানায়।পরবর্তিতে পুলিশ এসে দেখটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়।জানা গেছে উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যা সন্তান।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং