আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষায় সৌন্দর্য দেখতে হলে ঘুরে আসুন উত্তরাখন্ডের পুষ্প উদ্যান থেকে

courtesy google

নিজস্ব প্রতিনিধি : একে তো ভ্যাপসা গরম, তাঁর উপর বর্ষা আসতে আর বেশি দেরি নেই। এইসময় ফুলের মহল দেখতে চাইলে অবশ্যই বাক্স প্যাটরা নিয়ে সোজা চলে আসুন উত্তরাখন্ড। উত্তরাখণ্ডের যে সে জায়গায় নয়, ঘুরে আসতে পারেন সেখানকার ফুলের জঙ্গল থেকে। জায়াগাটি ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ নামে পরিচিত। স্থানীয়রা এই জায়গাটিকে ভালবেসে ডেকে থাকেন ‘ফুলোঁ কি ঘাঁটি’ নামে। সে এক চোখ জুড়োনো দৃশ্য। সময় বের করে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে গিয়ে ঘুরে আসতে পারেন উত্তরাখন্ড থেকে।

উত্তরাখণ্ডের চামোলিতে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮২ সালে। এটি মূলত স্থানীয় আলপাইন ফুলের তৃণভূমি। এই অঞ্চলটি প্রচুর বৈচিত্র্যময়। এই অঞ্চল কালো ভাল্লুক , তুষার চিতাবাঘ (তুষার চিতা বা স্নো লেপার্ড হচ্ছে বড় বিড়াল এর একটি প্রজাতি), কস্তুরী হরিণ , বাদামী ভালুক , লাল শেয়াল এবং নীল ভেড়া সহ বিরল এবং বিপন্ন প্রাণীদের আবাসস্থল।

এই উপত্যকাটি প্রতি বছর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে। বাকী সময় তুষারপাতের কারণে বন্ধ থাকে। তবে এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। কথিত আছে রাম-রাবণের যুদ্ধের সময় এখানেই সঞ্জীবনীর খোঁজে এসেছিল বীর হনুমান। এছাড়াও এটি ভারতীয় মুনি-ঋষিদের সাধনক্ষেত্রে।

জুনের প্রথমে এখানে গেলে বরফ দেখতে পারেন। জুলাইয়ে বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বরফ গলতে থাকে। উপত্যকায় সবচেয়ে বেশি ফুল ফোটে অগাস্ট মাসে। সঙ্গে থাকে ঝিরঝিরে বৃষ্টি।

কীভাবে যাবেন : ট্রেনে যেতে চাইলে সময় লাগবে। কিন্তু পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম ট্রেন।কলকাতা থেকে হাওড়া স্টেশন থেকে উপাসনা এক্সপ্রেস (১২৩২৭) চড়ে প্রায় ২৯ ঘন্টার মধ্যে দেরাদুন পৌঁছাতে পারেন অথবা হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস (১৩০০৯) এ চড়ে প্রায় ৩৩ ঘন্টার মধ্যে দেরাদুন পৌঁছাতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ভারতের এই রহস্যময় মন্দির, কেন ভ্রমণ তালিকায় রাখবেন জানুন

দিনের বেশিরভাগ সময় এসিতে কাটান? নীরবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস ও ত্বক

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ