দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারল বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অঘটন ঘটতে ঘটতেও ঘটল না। প্রোটিয়াদের হারিয়ে অঘটন ঘটানোর স্বপ্ন অধরাই থেকে গেল টাইগারদের কাছে। অল্প রানে আইডেন মার্করামদের বেঁধে রেখেও ব্যাটারদের ব্যর্থতায় জয় থেকে পাঁচ রান দূরেই থামতে হল বাংলাদেশকে। সোমবার প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে সাত উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে টাইগাররা।

নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। তানজিম হাসান সাকিব ও তাসকিন আমেদ শুরু থেকেই বল হাতে আগুন ঝরান। দুইজনের বোলিং তোপ সামলাতে হিমশিম খেয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম সারির ব্যাটাররা। ২৩ রানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়া শিবির। রেজা হেন্ড্রিস্ক (০), মার্করাম (৪), ত্রিস্তান স্টাবস (০) কুইন্টন ডি’কক (১৮) দ্রুত ফিরে যান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় সামাল দেন হাইনরিখ ক্লাসেন ও ড:এভিড মিলার। দুজনে ঠাণ্ডা মাথায খেলে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ১৮ তম ওভারে ক্লাসেনকে (৪৬) ফেরান তাসকিন আমেদ। পরের ওভারে ফেরেন মিলারও (২০)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৩ রান তুলতে সক্ষম হয় প্রোটিয়ারা। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ১৮ রানে তিনটি এবং তাসকিন ১৯ রানে দুটি উইকেট নিয়েছেন।

১১৩ রানে বেঁধে রাখায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জেতার স্বপ্ন দেখেছিলেন টাইগাররা। কিন্তু ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তানজিদ হাসানের (৯) উইকেট খোয়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে নাজমুল হাসান শান্ত ও লিটন দাস সতর্ক হয়ে খেলতে থাকেন। আচমকা কেশব মহারাজের বলে অকারণে বড় শট খেলতে গিয়ে ফিরে যান লিটন (৯)। সাকিব আল হাসান ফেরেন মাত্র তিন রান করে। স্কোর বোর্ডে ৫০ রান যোগ হতে না হতে পেরেন শান্ত (১৪)। এর পরে তাওহিদ হৃদয় (৩৭) ও মাহমুদুল্লাহ রিয়াদ (২০) জয় এনে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। কেশব মহারাজ ২৭ রানে তিন উইকেট নিয়েছেন।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই