গোয়া বিধানসভায় সরকারিভাবে মিশে গেল NCP-TMC

গোয়া বিধানসভায় একমাত্র NCP বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে যেন এখন থেকে তৃণমূলের বিধায়ক হিসেবেই ধরা হয়। পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি হিসেবে সর্বদল বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়া বিধানসভায় পা রাখতে চলেছে তৃণমূল। সোমবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত থেকে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। এর আগেই গোয়ার আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। তিনিও গোয়া বিধানসভার সদস্য ছিলেন। তবে আগেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। এদিন চার্চিল আলেমাও তৃণমূলে যোগ দেওয়ায় গোয়া বিধানসভায় এনসিপি মিশে গেল তৃণমূল কংগ্রেসে। গোয়ার একমাত্র এনসিপি বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার চিঠি সোমবারই গোয়া বিধানসভার স্পিকারকে পাঠিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন তৃণমূলে যোগদানের পর চার্চিল আলেমাও বলেন, ‘তাঁকে এখন থেকে তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবেই মনে করা হোক। রাজনৈতিক মহলের অভিমত, গোয়ার একমাত্র NCP বিধায়ক তৃণমূলে যাওয়া মানেই এখানে সরকারিভাবে মিশে গেল NCP-TMC। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ডেরেক ও ব্রায়েন সোমবারই গোয়া বিধানসভার স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, গোয়া বিধানসভায় একমাত্র NCP বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে যেন এখন থেকে তৃণমূলের বিধায়ক হিসেবেই ধরা হয়। পাশাপাশি তৃণমূলের প্রতিনিধি হিসেবে সর্বদল বৈঠক বা পরিষদীয় কাজকর্মের জন্য স্পিকারকে দুজনের নামও জানিয়ে দিয়েছেন তিনি। জো গোমস এবং আভিতা বন্দোদকর নামে দুই তৃণমূল নেতাই এখন গোয়া বিধানসভায় তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন চার্চিল আলেমাওয়ের সঙ্গে। ফলে মেঘালয়ের মতো গোয়াতেও বিনাযুদ্ধেই বিধানসভায় প্রবেশ ঘটে গেল তৃণমূলের।

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়