শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ‘আয়নাঘরে’ রেখে ইলেকট্রিক শক দিতে হবে। মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে এমনই দাবি জানিয়েছেন বিএনপি সাংসদ রেহানা আক্তার রানু। তাঁর ওই দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে।

এদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রত্যাঘাতের ভয়ে তারেক রহমানের সরকারের তরফে সারা দেশে বাড়তি ১৮ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি ঢাকা-সহ দেশের পাঁচ জেলায় সেনাবাহিনী ও সাত জেলায় বিজিবিও নামানো হয়েছিল। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে চিরশত্রু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির সুপ্রিমো শেখ হাসিনা নিশানা করে গিয়েছেন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে সাংসদরা।

জাতীয় সংসদে এদিন বাজেটের উপরে আলোচনার সময়ে সংরক্ষিত মহিলা আসনের বিজেপি সাংসদ রেহানা আক্তার রানু বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ‘আয়নাঘরে’ নেওয়া হোক। আওয়ামী লীগের জমানায় আয়নাঘরে বিরোধীদের নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, ওই চেয়ারে বসিয়ে-শুইয়ে ইলেকট্রিক শক দিতে হবে।’

পাশাপাশি আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি ও জামায়াতের জোট বাঁধারও দাবি তুলেছেন রেহানা আক্তার। তাঁর কথায়, ‘আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐক্য ধরে রাখা হোক। জামায়াত ইসলামী নেতাদের বলব, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে যদি দানব হাসিনা, আল্লাহ না করুক, আবারও ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

 

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ