সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি ,সোনারপুর: রাজপুর – সোনারপুর মিউনিসিপ্যালিটির ময়লা ফেলা ড্রামপিং গ্রাউন্ড থেকে মৃতদেহ উদ্ধার। রাস্তায় পাশে মঙ্গলবার সকালে বড়ো নীল ব্যাগ(Blue Bag) পরে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।ব্যাগের মধ্যে থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বাগটি মধ্যে কী আছে মানুষের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। ধীরে ধীরে সেখানে ভিড় বাড়তে থাকে। এলাকার বাসিন্দারা সোনারপুর থানায়(Sonarpur P.S.) খবর দেয়। পুলিশ এসে তল্লাশি চালিয়ে নীল ব্যাগের মধ্যে থেকে উদ্ধার করে এক মাঝ বয়সি পুরুষের দেহ। মৃতদেহ উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহটি কোথা থেকে এলো, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে।এলাকার বাসিন্দাদের অভিযোগ সন্ধ্যা নামলেই এখানে নেশার আসার বসে। পুলিশকে দেখার আবেদন জানানো হয়েছে।আসে পাশে সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।মৃতের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোথাও খুন করে মৃতদেহটি বড় নীল ব্যাগে ভরে সোনারপুর রাস্তার পাশে ময়লা ফেলা ড্রামপিং গ্রাউন্ড(Dumping Ground) ফেলে চলে গেছে।

এলাকার বাসিন্দা দেবব্রত চক্রবর্তী বলেন , তদন্ত করে আসল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করুক অতিদ্রুত। স্থানীয় বাসিন্দা সাহেব সর্দার জানান, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নয়। এই মৃতদেহ অন্য কোথাও থেকে নিয়ে এসে এখানে ফেলা হয়েছে। ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তিনিও। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। পুলিশ একাধিক থানায় মৃতদেহের ছবি তুলে পাঠিয়ে সেখানে কোন মিসিং ডায়েরি আছে কিনা সেই সূত্র খুঁজছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়