রানিগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রানিগঞ্জে রবিবার সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির পর মঙ্গলবার হাওড়া ডোমজুড়ে ফের ডাকাতির ঘটনা ঘটল। এবারোও টার্গেট সোনার দোকান। চারজন দুষ্কৃতী মোটরসাইকেলে এসে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডোমজুড়ের (Domjur)একটি সোনার দোকানে হানা দেয়। খদ্দের সেজে ওই সোনার দোকানে ঢুকে দুষ্কৃতীরা বন্দুকের বাট দিয়ে দোকানের কর্মীদের মারধর করে। তাদের দড়ি দিয়ে বেঁধে রেখে কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুট করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের মাথায় হেলমেট পরা ছিল। একজনের মাথায় টুপি ছিল। ডাকাতদের খোঁজে হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ।

দোকানের কর্মী শ্রেয়া সামন্ত(Sreya Samanta) জানান, প্রথমে দুষ্কৃতীরা দুজন ঢুকেছিল তারাই প্রথম আক্রমণ করে এরপর আরো দু ‘জন সেখানে প্রবেশ করে। প্রত্যেকের হাতে ছিল পিস্তল। দুষ্কৃতীদের স্পষ্ট নির্দেশ ছিল চুপ করে থাকতে হবে না হলে তারা খুন করবে। দোকানের এক দাদা বাধা দিতে গেলে তার মাথায় রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। দোকানের শোকেসে থাকা প্রদর্শনের জন্য যাবতীয় সোনার গহনা তারা লুট করে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত রবিবার পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে একটি নামই সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে।

দোকান থেকে সোনার গহনা লুট করে পালানোর সময় পুলিশ আধিকারিকদের মুখোমুখি হয় ডাকাতরা। পুলিশের ছড়াগুলিতে আহত হয় এক ডাকাত। বাকি ডাকাতরা আহত ডাকাতকে নিয়ে মোটরসাইকেলে চেপে চম্পট দেয়। পরবর্তীকালে পুলিশ ওই ডাকাত দলের দুজন সদস্যকে ধরতে সক্ষম হয়। ভিতরে জেরা করে বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে রানিগঞ্জ(Raniganj) পুলিশ। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সোমবার হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য