বেলুড়ে সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো ১০টি সিসিটিভির ক্যামেরা ভেঙে দিল দুষ্কৃতীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতের অন্ধকারে পরপর সোনার দোকান সহ একাধিক দোকানের সামনে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হল। বেলুড়ের(Belur) গিরিশ ঘোষ রোডের ঠাকুরণপুকুর এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা এলাকায় বড় ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঘটানোর উদ্দেশ্যে পরিকল্পতিভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এলাকার সোনার দোকান, ওষুধের দোকান, শাড়ির দোকান সহ একাধিক দোকানের সামনে থাকা প্রায় ১০টি সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। কিভাবে একের পর এক সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হচ্ছে তার ছবি সিসি ক্যামেরাতে ধরা পড়েছে।

সিসিটিভির(CCTV) ওই ফুটেজ ব্যবসায়ীরা পুলিশের হাতে তুলে দিয়ে বেলুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে দুস্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে,আসানসলের পর এবার হাওড়া। দিনে দুপুরে মঙ্গলবার সোনার দোকানে ডাকাতি ডোমজুড়ে। দোকানের মালিক কর্মচারীদের বন্দুকের বাঁট দিয়ে মেরে সর্বোচ্চ লুট করে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলে ডোমজুড় থানার (Domjur P.S.)পুলিশ।

রানিগঞ্জের(Raniganj) কায়দায় এবার ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতি। দিনে দুপুরে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে লুট চালাল দুষ্কৃতীরা। হাওড়া ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি।সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে।দোকানের কর্মীদের আটকে রেখে বন্দুকের বাঁট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয়।ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য