সাধন কন্যা শ্রেয়া নন, সাধনজায়া সুপ্তি হতে পারেন তৃণমূলের প্রার্থী

তৃণমূলের অন্দরে বেশ জল্পনা ছিল সাধন কন্যা শ্রেয়া মানিকতলায় তৃণমূলের প্রার্থী হবেন। এখন জানা যাচ্ছে, শ্রেয়ার মা সুপ্তি পাণ্ডে প্রার্থী হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে(Sadhan Pandey) মারা যাওয়ায় কলকাতার(Kolkata) মানিকতলা বিধানসভা কেন্দ্রটি(Maniktala Assembly Seat) ফাঁকা হয়ে গিয়েছিল। একুশের ভোটে সেই কেন্দ্রে শেষবারের মতো জয়ী হয়েছিলেন সাধনবাবু। কিন্তু তিনি যাকে হারিয়েছিলেন সেই বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন যে, তাঁকে কারচুপি করে হারানো হয়েছে। সেই মামলা সাধনবাবুর মৃত্যুর পরেও তিনি প্রত্যাহার করেননি। তার জেরে সাধনবাবুর ফাঁকা আসনে ভোট করাতে পারছিল না খোদ নির্বাচন কমিশনও। কিন্তু কিছুদিন আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে কল্যাণবাবু সেই মামলা প্রত্যাহার করে নেন। আর তার জেরে কমিশনও এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের(Bye Election) ব্যবস্থা করেছে। আগামী ১০ জুলাই সেই নির্বাচন। মানিকতলায় ভোট হলে কে সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হবেন, তা নিয়ে তৃণমূলের অন্দরে বেশ জল্পনা ছিল। সব থেকে বেশি জল্পনা ছড়িয়েছিল সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে(Shreya Pandey) সেখানে তৃণমূলের প্রার্থী(TMC Candidate) হবেন। এখন জানা যাচ্ছে, সেখানে শ্রেয়া নন, শ্রেয়ার মা তথা সাধন পত্নী সুপ্তি পাণ্ডে(Supti Pandey) তৃণমূলের প্রার্থী হচ্ছেন।

এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বৈঠক ডেকেছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঠিক করার জন্য। সেই বৈঠকে যোগ দেন কুণাল ঘোষ, অতীন অতীন ঘোষ সহ কলকাতা পুরনিগমের সেই ১০টি ওয়ার্ডের কাউন্সিলরদের যে সব ওয়ার্ড নিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রে রয়েছে। সেই বৈঠকেই ঠিক হয় সাধন জায়া সুপ্তি পাণ্ডে মানিকতলা থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন। সেই ইঙ্গিত স্পষ্ট হয় শ্রেয়ার ফেসবুক পেজে। সেখানে শ্রেয়া মায়ের সঙ্গে ছবি দিয়ে তার ওপরে লেখেন, ‘Mummy Daddy must be so proud’। আর তাতেই স্পষ্ট হয় সুপ্তিই হতে চলেছেন মানিকতলায় তৃণমূলের বাজি। সুপ্তি দীর্ঘদিন ধরেই মমতার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রেখে চলেছেন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সময়ে মমতার সভা ও মঞ্চে তাঁকে বার বার দেখা গিয়েছে। কিন্তু স্বামীর জীবিতকালে তিনি কখনই সক্রিয় ভাবে ভোটের রাজনীতিতে নামেননি। সাধনের হয়ে প্রচার করেছেন, তাঁর পাশে থেকেছেন, কিন্তু নিজে কোনওদিন ভোটের প্রার্থী হননি। কিন্তু এবার মমতাই তাঁকে কার্যত তৃণমূলের প্রার্থী হিসাবে মাঠে নামাচ্ছেন। কেননা মানিকতলা বিধানসভা কেন্দ্রে সাধনের পরিবারের একতা প্রভাব আছে।

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল