ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মাঝি, উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে দুইজন

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি। মঙ্গলবার ভুবনেশ্বরে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কেওনঝড় আসন থেকে নির্বাচিত হয়েছেন ওড়িশার নয়া মুখ্যমন্ত্রী। রাজস্থানে সরকার গঠনের ফর্মূলা অনুসরণ করে দুই জনকে উপমুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবেন কনক বর্ধন সিংহ দেও এবং পার্বতী প্রবিদা।   

২০০০ সালে ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন নবীন পট্টনায়ক। ২০০০ ও ২০০৪ সালের বিধানসভা ভোটে জোট বেঁধেই লড়েছিল বিজু জনতা দল ও বিজেপি। পরে অবশ্য জোট ভেঙে আলাদাভাবে লড়াই করে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটের সঙ্গেই ওড়িশার বিধানসভার ভোট হয়েছিল। ওই ভোটে নবীন পট্টনায়ক জমানার অবসান ঘটেছে। রাজ্যের ক্ষমতার কুর্সি থেকে বিজু জনতা দলকে সরিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি।

নয়া সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন একাধিক নেতা-নেত্রী। রাজ্যে দলের মুখ্যমন্ত্রী বাছাই করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও ভূপেন্দ্র যাদবকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এদিন দুপুরে দলের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন রাজনাথ-ভূপেন্দ্র। ওই বৈঠক শেষে মোহন মাজির নাম মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা করেন রাজনাথ সিংহ। পাশাপাশি তিনি জানিয়ে দেন, কনক দেব সিংহ দেও এবং পার্বতী প্রবিদা উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, আগামিকাল বুধবারই রাজ্যের নয়া সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য অর্ধদিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস গড়লেন ১১ বাঙালি যুবক, ২১ বছর পর বাংলাদেশের মাটিতে হারল অস্ট্রেলিয়া

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু