Loading live market data...
Loading active stocks...
Connecting...

নির্জলা একাদশী কবে ? জেনে নিন তিথি, সময় ও মাহাত্ম্য

Share:

নিজস্ব প্রতিনিধি : জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করা হয়। মনে করা হয় বছরের ২৪ টা একাদশীর মধ্যে এই একাদশী খুব কঠিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই একাদশী ব্রতপালন করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। ১৮ জুন পালিত হতে চলেছে নির্জলা একাদশী। এই তিথিতে তৈরি হতে চলেছে নানান শুভ যোগ। জেনে নিন তিথি, সময় ও মাহাত্ম্য।

তিথি ও সময় : জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু ১৭ জুন ভোর ৪টে ৪৩ মিনিটে। সমাপ্ত হবে ১৮ই জুন  ৭ টা ২৮ মিনিটে।

ব্রতভঙ্গের সময় :  ব্রতভঙ্গের সময় হল ১৯ই জুন ভোর ৫ টা ২৪ মিনিট থেকে সকাল ৭ টা ২৮ মিনিট।

শুভ যোগ :  স্বাতি নক্ষত্র, বিশাখা নক্ষত্রের এছাড়াও রাত ৯টা ৩৯ মিনিট পর্যন্ত শিবযোগ থাকবে। এদিন সিদ্ধ যোগ শুরু হবে। মনে করা হয় সিদ্ধি যোগে উপবাস করলে ধন বাড়ে।দুপুর ৩টে ৫৬ মিনিট থেকে পরের দিন ভোর ৫টা ২৪ মিনিট পর্যন্ত ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এছাড়াও ব্রতভঙ্গের দিন ১৯ই জুনও একাধিক শুভ যোগ থাকছে। এইদিন সর্বার্থসিদ্ধি যোগ, রবি যোগ ও অমৃতসিদ্ধি যোগের প্রভাব থাকবে।

মাহাত্ম্য : বিষ্ণু পুরাণ অনুসারে , একাদশীর দিনটি বিষ্ণুর একটি রূপ হিসেবে পালন করা হয়। এই দিনে পালন করা ব্রত সমস্ত পাপ ধুয়ে দেয় বলে কথিত আছে। যিনি নির্জলা একাদশীর ব্রত সম্পন্ন করেন তিনি বিষ্ণুর বিশেষ কৃপা পেয়ে থাকেন। এতে ভক্তের জীবনে সুখ, সমৃদ্ধি আসে। পূর্বের সব পাপ ধুয়ে যায়।

পাশাপাশি মনে করা হয় যিনি নির্জলা একাদশীর আচার পালন করেন তাঁকে যমের বিচারে ধরা হয় না।মৃত্যুর পরে বিষ্ণুর দূতদের দ্বারা তাঁকে বিষ্ণুর আবাস বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয়।

প্রথম বিবাহবার্ষিকীতেই নৃশংসতা! যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

‘যদি আরেকটু গুরুত্ব দিতাম’, মায়ের ক্যানসার নিয়ে অবহেলার কথা মাতৃদিবসে স্বীকার রাজীবের

প্রয়াত চন্দ্রনাথের বাড়িতে যাবেন শুভেন্দু

১ কোটি টাকার হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার,মাদক চক্রে চাঞ্চল্য হাজিপুরে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জারি কমলা সতর্কতা

এসি কেনার বড় সুযোগ, Flipkart সেলে Voltas থেকে LG-র এসিতে বিশাল ছাড়

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া, ঘোষণা পুতিনের

তৃণমূল-বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসি’র, আহত একাধিক পুলিশকর্মী

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

দুর্দান্ত ব্যাটারি ও গেমিং পারফরম্যান্সে  নতুন সমীকরণ, Oneplus Nord 6 -এ মুগ্ধ টেকপ্রেমীরা

বাড়ির বাইরে বিজেপি নেতাকে লক্ষ্য করে পরপর চলল গুলি, অবস্থা আশঙ্কাজনক

অনেক বেশি ঘামছেন? ভাল লক্ষণ নয়! জেনে নিন চিকিৎসকদের মত