‘বারাণসীতে প্রিয়াঙ্কা লড়লে ২-৩ লাখ ভোটে হারতেন মোদি’, দাবি রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়বরেলি: জল্পনা শুরু হলেও শেষ মুহুর্তে ভোট রাজনীতি থেকে দূরেই সরেছিলেন প্রিয়াঙ্কা গান্ধি। গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত রায়বরেলি ও অমেঠি থেকে দাদা রাহুল গান্ধি ও বিশ্বস্ত কিশোরীলাল শর্মাকে জেতাতে মাটি আঁকড়ে ছিলেন। তার ফলও মিলেছে। দুই আসনেই জিতেছে কংগ্রেস। এবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি বোন প্রিয়াঙ্কাকে তিনি বড় সড় দাবি করেছেন। তাঁর দাবি, ‘বারাণসীতে প্রিয়াঙ্কা লড়লে ২-৩ লাখ ভোটে হারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

তাঁকে সাংসদ হিসাবে বেছে নেওয়ায় ভোটারদের ধন্যবাদ জানাতে মঙ্গলবার রায়বরেলিতে হাজির হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি এবং প্রিয়াঙ্কা গান্ধি। ধন্যবাদ সভায় ভিড় উপচে পড়েছিল। সভায় তাঁকে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে রাহুল বলেন, ‘আমাকে ও কিশোরীলাল শর্মাকে নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবারের ভোটে কংগ্রেস নেতা-কর্মীরা শুধু উত্তরপ্রদেশে নয়, গোটা দেশেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। সমাজবাদী পার্টির নেতা-কর্মীদেরও ধন্যবাদ জানাচ্ছি। কেননা, তাঁরাও এবার কংগ্রেস নেতা-কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সর্বাত্মক সহযোগিতা করেছেন।’

এনডিএ’র সংসদীয় দলের বৈঠকে সংবিধানকে প্রণাম করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ওই ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে রাহুল খানিকটা খোঁচা দিয়ে বলেন, ‘আপনারা সবাই লক্ষ্য করেছেন মোদিজি সংবিধানকে মাথায় নিয়েছেন। এটা দেশের মানুষ করিয়েছেন। প্রধানমন্ত্রীকে দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন, সংবিধান নিয়ে ছেলেখেলা তাঁরা পছন্দ করছেন না। সংবিধান বদলানোর চেষ্টা করলে প্রধানমন্ত্রীর কী হাল হবে, তা নিয়ে লোকসভা ভোটেই স্পষ্ট বার্তা দিয়েছেন দেশের আম জনতা।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়