রিজওয়ানের চওড়া ব্যাটে ভর করে জিতল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: ‘বাঁচা-মরা’র ম্যাচে কানাডাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে টিকে রইলেন বাবর আজমরা। মঙ্গলবার রাতে মহম্মদ রিজওয়ানের অপরাজিত অর্ধশতরানের সুবাদে ১৫ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট রেখে কানাডার বিরুদ্ধে জয় তুলে নিল পাকিস্তান। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ফখর জামান।

নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে কানাডাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। হ্যারিস রউফ-মহম্মদ আমিরদের বোলিং তোপের মুখে ১০৬ রানেই থেমেছিল সাদ বিন জাফরের দলের দৌড়। অ্যারন জনসন অর্ধশতরান না করলে চরম লজ্জায় পড়তে হত কানাডাকে। জয়ের জন্য ১০৭ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে এদিন খুব একটা তাড়াহুড়ো করেননি দুই পাক ওপেনার মহম্মদ রিজওয়ান ও সাইব আবু। যদিও বেশিদূর এগোতে পারেননি আবু। পঞ্চম ওভারে ধীলন হেইলিগারের বলে শ্রেয়স মোভার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে করে মান মাত্র ছয় রান। দলের স্কোর বোর্ডে তখন রান মাত্র ২০।

আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় মাথায় রেখে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সতর্ক হয়ে খেলতে থাকেন রিজওয়ান ও পাক অধিনায়ক বাবর আজম। দুজনে ৬৩ রান যোগ করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। পঞ্চদশ ওভারে ধীলনের বলেই সাজঘরে ফেরেন বাবর (৩৩)। এর পরে ফখর জামানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান রিজওয়ান। নিজের অর্ধশতরান পূর্ণ করার পাশাপাশি দলকেও শতরানের গণ্ডি পার করিয়ে দেন। যখন মনে হচ্ছিল এই জুটিই পাকিস্তানকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবে তখন ফখরকে ৯৪) ফেরান জেরেমি গর্ডন। ব্যাট করতে এসেই গর্ডনের বলে দুই রান নিয়ে দলকে জয় হাসিল করান উসমান খান। ১৫ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় পাকিস্তান। জয়ের নায়ক মহম্মদ রিজওয়ান ৫৩ বলে ২টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৩ রানে অপরাজিত থাকেন। কানাডার পক্ষে ধীলন হেইলিগার চার ওভার বল করে ১৮ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১