বাবা প্রতিরোধ বাহিনীর সদস্য! ছেলেকে খুন করল তালিবানরা

সম্প্রতি আফগানিস্তানের সংবাদমাধ্যম 'পাঞ্জশির অবজারভার' টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে একটি শিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তলিবানি সন্ত্রাসের হাত থেকে রেহাই পাচ্ছে না আফগান শিশুরাও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগানিস্তানের তাখার প্রদেশে সম্প্রতি একটি শিশুকে নির্মমভাবে হত্যা করেছে তালিবানরা। কারণ তালিবানদের সন্দেহ ছিল ওই শিশুটির বাবা আফগান প্রতিরোধ বাহিনীর সদস্য। তাঁকে ‘শিক্ষা’ দিতেই তাঁর ছেলেকে হত্যা করেছে তালিবানরা।

সম্প্রতি আফগানিস্তানের সংবাদমাধ্যম ‘পাঞ্জশির অবজারভার’ টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে একটি শিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাকে ঘিরে রয়েছে আরও বেশ কয়েকটি শিশু, যারা ভয়ে, আতঙ্কে চিৎকার করে কাঁদছে। ওই সংবাদ সংস্থা ভিডিওটির সঙ্গে লিখেছে, ‘আফগানিস্তানের তাখার প্রদেশে একটি বাচ্ছাকে খুন করা হয়েছে তাঁর বাবা আফগান প্রতিরোধ বাহিনীর সদস্য সন্দেহে।’

যদিও এই ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করতে দেখা যায়নি তালিবান কোনও নেতাকে। উল্লেখ্য, চলতি বছরের ১৫ আগস্ট তালিবান যখন পুনরায় আফগানিস্তান দখল করে তখন তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল তালিবানি শাসনের অনেক অনেক রীতিনীতিতে পরিবর্তন আনা হয়েছে। আফগানিস্তানের মহলা এবং শিশুদের উপজুক্ত মর্যাদা এবং সুরক্ষা  দিতে তালিবানরা এরপর থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এই ধরণের নৃশংস ঘটনাই সাক্ষী যে তালিবানরা মুখে যাই বলুক না কেন আসলে তালিবান আছে তালিবানেই।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার